ব্র্যান্ড মোদীর আশ্বাসেই ভরসা রাখে ভারতবাসী। এক রকম ভাবে এই কথাকেই মান্যতা দিয়েই মুদ্রা তহবিল বা আইএমএফ (IMF)। বৃহস্পতিবার তারা জানালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ‘আত্মনির্ভর ভারতে’র (Aatmanirbhar Bharat) ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
আইএমএফের যোগাযোগ বিভাগের কর্তা গেরি রাইস (Gery Rice) একটি সাংবাদিক সম্মেলনে জানান, ‘‘করোনা ভাইরাসের জেরে হাওয়া টালমাটাল অবস্থার পরেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আর্থিক প্যাকেজের ঘোষণা ভারতের অর্থনীতিকে সহায়তা করেছে। এবং মন্দার সম্ভাবনাকে অনেকটাই কমিয়েছে। তাই আমরা এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’’
নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে গেরি জানান, নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ভারত আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী অর্থনীতির ক্ষেত্রে প্রতিযোগিতার সাহায্যে এই নীতি পালন অর্থনীতির জন্য প্রয়োজনীয় বলে মনে করছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ১২ই মে দেশবাসীর উদ্দেশ্যে লকডাউন ঘোষণা করার ভাষণে তাঁর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।





