বিনা কারণে পাক রকেট হামলা! নিহত নয় আফগান। সেনাকে তৈরী হ‌ওয়ার নির্দেশ আফগান সেনাপ্রধানের।

যেমন চীন তেমন‌ই তার মিত্র দেশ পাকিস্তান। কারণ ছাড়াই ইচ্ছাকৃত ঝামেলা পাকানো যেন‌ও স্বভাব। নিরীহ নাগরিকদের উপর হামলা চালানো পাকিস্তানি ফৌজের কাছে অত‍্যন্ত সুখকর। ভারত নয় এবার আফগানিস্তানের কান্দাহারে রকেট হামলা চালাল ইমরান সরকারের পাক বাহিনী। জনবহুল এলাকায় আছড়ে পরে একের পর এক শেল।

আফগানিস্তানের মাটিতে এই ভয়াবহ বিস্ফোরণে এখন‌ও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জন নিরীহ আফগান নাগরিকের। সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর বৃহস্পতিবার কান্দাহার প্রদেশের স্পিন বলডাক এলাকায় আছড়ে পরে একর পর এক পাকিস্তানি রকেট। সামনে ঈদ তাই বিস্ফোরণ ঘটার সময় ওই এলাকায় ইদের বাজার করছিলেন বহু মানুষ। মৃত্যু হয় ন’জনের, আহত হয়েছেন বেশ অনেকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, ইদ উপলক্ষে আজ অর্থাৎ শুক্রবার থেকে তিনদিনের সংঘর্ষবিরতি চুক্তি মেনে চলতে রাজি হয়েছে তালিবান ও আফগান সরকার। ফলে উৎসবের মরশুমে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি ফেরার আশা করছিলেন অনেকে। সেই সুযোগই নিয়েছে পাকিস্তান।

https://twitter.com/ANI/status/1289041973051965440?s=20

অপরদিকে এই ন্যক্কারজনক ঘটনায় পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে সেনাকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন আফগান সেনাপ্রধান জেনারেল ইয়াসিন জিয়া। বিশেষ করে ডুরান্ড লাইন অর্থাৎ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আফগান বাহিনীকে আর অস্ত্রশস্ত্র মজুত রাখার নির্দেশও দিয়েছেন তিনি। শুধু তাই নয়, যে কোনও পরিস্থিতির জন্য আফগান বায়ুসেনা ও কমান্ড বাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। বিগত কয়েক বছর ধরেই আফগানিস্তানে, বিশেষ করে দেশটির পূর্ব ও দক্ষিণের অঞ্চলগুলিতে কামান দাগছে পাক সেনা। এই বিষয়ে কাবুলের হুঁশিয়ারি সত্বেও কিছুতেই থামছে না পাক হামলা।

RELATED Articles

Leave a Comment