আজ মাঝরাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে Instagram, ঘোষণা করে দিল সংস্থা

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এক পক্ষকালেরও বেশি হয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধ থামছে না। আর এই দুই দেশের মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে অন্যান্য দেশেও। নানান দেশের তরফে রাশিয়ার এই সামরিক অভিযানের বিরোধিতা করা হয়েছে। এবার ইউক্রেনের উপর হামলার প্রতিবাদে রাশিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে ইনস্টাগ্রাম। আজ, সোমবার একথা জানানো হয়ে সংবাদ সংস্থা এএফপি-এর তরফে।

ইনস্টাগ্রামের তরফে জানানো হয়েছে যে আজ মধ্যরাত থেকেই রাশিয়ায় বন্ধ হয়ে যাবে এই অ্যাপ।, এর জেরে রাশিয়ার প্রায় ৮০ মিলিয়ন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেশ সমস্যার মধ্যে পড়বেন। তবে ইনস্টাগ্রামের এই সিদ্ধান্তের জেরে রাশিয়া কোণঠাসা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই টুইটার, টিকটক-সহ নানান সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে।

এই বিষয়ে Meta-র তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে তারা নিজেদের সিকিউরিটি পলিসির বেশ কিছু পরিবর্তন আনছে। তাতে বলা হয়েছে, “ইউক্রেনে সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়া এবং রাশিয়ার সেনার বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ তুলেছেন বিভিন্ন দেশের Instagram ব্যবহারকারীরা”। আর এই কারণেই Instagram বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মধ্যরাত অর্থাৎ ১৫ই মার্চ রাত ১২টার পর থেকে আর ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে না রাশিয়াতে। এই বিষয়ে সংস্থার প্রধান আদম মোসেরি জানান যে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে রাশিয়ার প্রায় ৮০ মিলিয়ন ইনস্টা ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

RELATED Articles