সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ! এবার নিষিদ্ধ হতে চলেছে বি’য়া’র, কড়া সিদ্ধান্ত প্রশাসনের

বড় দুঃসংবাদ এল বি’য়া’র ‘লাভার’দের জন্য। এবার ব্যান হতে চলেছে এই পানীয়। এর জেরে বেশ মন খারাপ অনেকেরই। এ নিয়ে ক্ষোভও জারি করা হয়েছে ঢের। কিন্তু প্রশাসনের নিজের সিদ্ধান্তে অনড়।

আসুন একটু খোলসা করে বলা যাক। কিছুদিনের মধ্যেই কাতারে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। খেলা দেখার জন্য দেশ-বিদেশ থেকে প্রচুর ফুটবলপ্রেমীরা যাবেন কাতারে। কিন্তু স্টেডিয়ামে বসে ঠাণ্ডা ঠাণ্ডা বি’য়া’রে চুমুক আর দেওয়া হয়ে উঠবে না।

কাতারে ম’দ তো নিষিদ্ধ ছিলই, এবার নিষিদ্ধ হল বি’য়া’রও। কিছুমাস আগে বিশ্বকাপ আয়োজকরা বি’য়া’রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালেও শেষ মুহূর্তে তা আর হল না। দেশ-বিদেশের ফুটবলপ্রেমীদের স্টেডিয়ামে বসে বি’য়া’র খেতে খেতে খেলা দেখা আর হবে না বলেই জানা যাচ্ছে।

বিশ্বকাপ আয়োজকরা স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী, যতদিন ফিফা বিশ্বকাপ চলবে, ততদিন কাতারে বি’য়া’র পান করার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। প্রধানত মুসলিম প্রধান দেশে অ্যালকোহল জাতীয় পানীয় ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। সেই জন্যই এমন সন্দেহ করা হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত তেমনটা আর হল না। প্রথম দিকে অনুমতি দিলেও শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বি’য়া’র পানের উপর। আগে জানা গিয়েছিল, ফিফার তরফ থেকে জানানো হয়েছে তাদের অন্যতম স্পন্সর বাডবাইজার স্টেডিয়ামে এবং ফ্যান পার্কে বি’য়া’র বিক্রি করবে। কিন্তু তা এবার আর হচ্ছে না। স্টেডিয়ামে থাকবে না কোনও বি’য়া’র।

এর আগে একবার শোনা গিয়েছিল যে ফ্যান পার্কে বি’য়া’র বিক্রি হবে। কিন্তু তার দাম শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয়। এক গ্লাস বি’য়া’রের দাম ধার্য করা হয়েছিল ভারতীয় মুদ্রায় ১১০০ টাকা। খাবারের দামও ছিল অনেকটাই বেশি।

এই বিষয় নিয়ে দেশ-বিদেশের ফুটবলপ্রেমীরা ফ্যান পার্কে ক্ষোভও জানান। এরপরই বি’য়া’র-সহ সমস্ত অ্যালকোহল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল কাতার। শুধুমাত্র ফ্যান পার্কেই নয়, জানা গিয়েছে হোটেলগুলিতেও বি’য়া’র বা অ্যালকোহল মিলবে না।

RELATED Articles