দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সাথেই কি বিয়ে করবেন বুমরাহ? চলছে জোর জল্পনা

টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহ এই সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান চার টেস্ট ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে খেলার পরে বুমরাহ বিসিসিআই -এর কাছ থেকে ছুটি চেয়েছিলেন। বিসিসিআই কিছু দিন আগে জানিয়েছিল যে, ব্যক্তিগত কারণে বুমরাহ চতুর্থ টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। কিছু দিন পরে জানা যায় যে বুমরাহ আসলে বিবাহের প্রস্তুতির জন্য ছুটি নিয়েছে এবং এই সপ্তাহে তার বিয়ে হতে চলেছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের সাথে আলাপকালে বিসিসিআইয়ের এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। বুমরাহ কাকে বিয়ে করছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মনে করা হচ্ছে যে, বুমরাহ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণকে বিয়ে করতে চলেছেন। আসলে বুমরাহের ছুটির কয়েকদিন পর অনুপমা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ফটো শেয়ার করে লিখেছিলেন, ‘হ্যাপি হলিডে টু মি!’

 

এই পোস্টের পর থেকে লোকেরা অনুমান করছেন যে বুমরাহ এবং অনুপমা বিয়ে করতে চলেছেন। দুজনের ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করছে, তবে দুজনের কেউই এই বিষয় নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে খেলেছিলেন এবং দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন। তৃতীয় টেস্টে আবার দলে ফিরেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি- ২০ সিরিজ থেকেও বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

RELATED Articles