সপ্তাহান্তে ছুটি কাটাতে কিংবা জরুরি প্রয়োজনে অনেকেই ভরসা করেন লোকাল ট্রেন পরিষেবার (Local Train Services) উপর। কিন্তু সেই পরিষেবাতেই এবার বড়সড় ছন্দপতন। শিয়ালদহ ডিভিশনের একাধিক রুটে আগামী শুক্র এবং শনিবার বাতিল (Train Cancel) রাখা হচ্ছে বহু সংখ্যক ট্রেন। ফলে ফের যাত্রীদের পড়তে হবে চরম দুর্ভোগে।
রেলের তরফে জানানো হয়েছে, পরিষেবার মানোন্নয়নের জন্য শিয়ালদহ ডিভিশনের কালীনারায়ণপুর-শান্তিপুর লাইনে চতুর্থ লাইন বসানোর কাজ চলছে। এই কাজে নন-ইন্টারলকিংয়ের প্রয়োজন পড়ায় শুক্রবার সকাল ১০টা থেকে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কিছু ট্রেন বাতিল রাখা হচ্ছে। এই সময়ে মোট ৪৬টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।
শুক্রবার কোন ট্রেনগুলি বন্ধ থাকবে?
শুক্রবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপ ৩১৫৩৭, ৩১৫৩৯, ৩১৫৪১ এবং ডাউন ৩১৫৩৮, ৩১৫৪০, ৩১৫৪২ নম্বর ট্রেন। একইসঙ্গে শুক্রবার রাত ৩:২২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ার কথা থাকা ৩১৫১২ ডাউন ট্রেনটি ছাড়বে ভোর ৪:০৭ মিনিটে। এছাড়া, ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন শুক্রবার রাত ১০:১৫-র পরিবর্তে ছাড়বে শনিবার রাত ১২:১৫-তে।
শনিবার সর্বাধিক সংখ্যক ট্রেন বাতিল
শনিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৫, ৩১৫১৭, ৩১৫৩৭, ৩১৫৩৯, ৩১৫৪১ ও ডাউন ৩১৫১২, ৩১৫১৪, ৩১৫১৬, ৩১৫১৮, ৩১৫৩৮, ৩১৫৪০, ৩১৫৪২ বাতিল থাকবে। রানাঘাট-শান্তিপুর রুটে আপ ৩১৭৮১, ৩১৭৮৫ এবং ডাউন ৩১৭৮২, ৩১৭৮৮ বাতিল। রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর রুটে বন্ধ থাকবে আপ ৩১৫৮৫, ৩১৫৮৬ এবং রানাঘাট-কৃষ্ণনগর রুটে আপ ৩১৭২৫, ৩১৭২৬। একই সঙ্গে শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৮৪৩ ও ডাউন ৩১৮৪৪ ট্রেনও চলবে না।
রবিবারও চলবে বাতিলের ধারা
রবিবার শিয়ালদহ-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপ ৩১৫১১, ৩১৫১৩, ৩১৫১৫, ৩১৫১৭ এবং ডাউন ৩১৫১২, ৩১৫১৪, ৩১৫১৬, ৩১৫১৮ ট্রেনগুলি। রানাঘাট-শান্তিপুর লাইনে সেদিনও বন্ধ থাকবে আপ ৩১৭৮১, ৩১৭৮৫ এবং ডাউন ৩১৭৮২, ৩১৭৮৮। ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে নিয়মিত যাতায়াতকারী বহু যাত্রীকে বিকল্প ব্যবস্থা খুঁজে নিতে হবে।
আরও পড়ুনঃ Suvendu Adhikari : আদালতের দারস্থ শুভেন্দু, মেটিয়াবুরুজে নামতে পারে কেন্দ্রীয় বাহিনী? উত্তপ্ত পরিস্থিতিতে নজর হাইকোর্টের দিকেই!
রেলের তরফে যাত্রীদের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে পরিকল্পনা অনুযায়ী যাত্রা স্থগিত না হয়। ট্রেন বাতিলের তথ্য পূর্ব রেলের ওয়েবসাইট ও স্টেশনগুলিতে জানিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের পরামর্শ, ভ্রমণের আগে নির্ধারিত ট্রেনের সময় ও চলাচল সংক্রান্ত তথ্য যাচাই করে নেয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।






