আজকে ছিল রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই রাজনৈতিক মহলে ছিল উত্তপ্ত পরিস্থিতি। খড়দহে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে ইঁট দিয়ে মেরে মাথা ফাটানো হয়েছে। আর এবার শান্তিপুরে তৃণমূলের দুষ্কৃতীদের তরফে গ্রামবাসীদের দেওয়া হল হুমকি।
জানা যাচ্ছে, শান্তিপুর বিধানসভার অন্তর্গত বাগাচরা গ্রাম পঞ্চায়েতের অজয় পল্লিতে মুখ ঢাকা কিছু দুষ্কৃতী হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূলকে ভোট না দিলে দেখে নেব এই হুমকির পরই আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, ভয়ে কেউই ভোট দিতে যাচ্ছিলেন না। পরে এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব এসে তাঁদের ভোট দিতে নিয়ে যায়।
এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস বলেছেন, ‘অজয় পল্লিতে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। এখানে সবাই বিজেপি করেন। এই এলাকায় তৃণমূলের লোকজন এসে মহিলাদের হুমকি দিয়ে গেছে, এই এলাকায় তৃণমূলকে ভোট না দিলে রাতে এসে বিষয়টি বুঝে নেবেন। আমরা আসায় এখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাহস সঞ্চার হয়েছে। তাঁরা এখন ভোট দেবেন ও তৃণমূলের এই হুমকির প্রতিবাদ ভোটদানের মাধ্যমে তাঁরা দেবেন।’ স্বাভাবিকভাবেই গোটা ঘটনার দায় তৃণমূল অস্বীকার করেছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!