মাঝে মাঝে অবাক লাগে যে মানুষ কতটা নিচে নামতে পারে। বিশেষ করে সেলিব্রিটিরা তো সাধারণ মানুষের সফট টার্গেট, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তাদের উদ্দেশ্যে উল্টোপাল্টা কমেন্ট করে থাকেন সাধারণ মানুষ।
কিছু ক্ষেত্রে কমেন্ট ন্যায্য থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে কমেন্ট শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। বাংলা টলি জগতের সব থেকে বেশি ট্রোলের শিকার হন শুভশ্রী শ্রাবন্তী এবং নুসরাত। এরা যাই কিছু পোস্ট করুন না কেন সেখানে কুমন্তব্য থাকবেই থাকবে।
সম্প্রতি শুভশ্রীকে একটু বেশি আক্রমণ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। খো’লামেলা পোশাকে তিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় মেলে ধরেছেন দেখে অনেকের সহ্য হচ্ছে না। মা হওয়ার পর তার শারীরিক গঠনে পরিবর্তন এসেছে ঠিকই কিন্তু তাতে একদম পাত্তা দেননি শুভশ্রী। ভারী চেহারা নিয়েই করে গেছেন ফটোশুট আর নির্ভয়ে সেইসব ফটো ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগে স্বামী আর ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন মালদ্বীপে। সেখানে তাকে বিকিনি পরে ছেলের সঙ্গে নাচতে দেখা গেছিল যার জন্য তিনি ট্রোলের শিকার হয়েছিলেন।
সম্প্রতি পা মচকে গেছে শুভশ্রীর। তার ক্রেপ ব্যান্ডেজ পরা পায়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মানুষ এই ছবি দেখে তাকে উল্টোপাল্টা কমেন্ট করে যাচ্ছে।

অনেকেই লিখেছেন মালদ্বীপে গিয়ে বেশি নাচানাচি করার ফল। কেউ আবার লিখেছেন ওই সাদা ড্রেসটা পরে নাচার জন্য এরকম হয়েছে। আসলে বি’কিনির ওপর সাদা লম্বা শ্রাগ পরে শুভশ্রী নেচে বেড়াচ্ছিলেন সেই জন্যই তাকে ট্রোল করা হয়েছে। যদিও শুভশ্রীর সুস্থতা কামনা করেছেন অনেকেই।





