আপাতত পুরভোট হচ্ছে না হাওড়ায়। তবে আগামী ১৯শে ডিসেম্বরই কলকাতা পুরনিগমে হবে ভোট। আজ, বৃহস্পতিবার সকালে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর অনুযায়ী, ভোট হওয়ার দু’দিন পরই হবে ভোটগণনা। আজ থেকেই নির্বাচন আচরণবিধি জারি হতে চলেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিবিধ কারণে কোথাও যথাসময়ে ভোট হয়নি। সর্বশেষ পর পর দু’টি বড় বিষয় হয়ে দাঁড়াল করোনা এবং বিধানসভা নির্বাচন। সরকার জানিয়ে রেখেছিল, বড় ভোট মিটলে ছোট ভোট করাতে বিলম্ব হবে না। পুর নির্বাচনকে কেন্দ্র করে কিছু জটিলতা তৈরি হয়। বিরোধীদের দাবী, শুধুমাত্র কলকাতা ও হাওড়া পুরনিগমে নয়, একসঙ্গে ভোট করতে হবে রাজ্যের সবকটি পুরসভায়। সেই দাবীতেই মামলা হয় হাই কোর্টে।






