টাকাই টাকা রাজ্যে! ভোটের ঠিক আগেই খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, মিলল থরে থরে সাজানো ৫০০-এর বান্ডিল

Lakhs of rupees recovered from Kolkata: আর কিছুদিন পরই কলকাতায় ভোট। এর আগে ফের শহর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা (Lakhs of rupees recovered from Kolkata)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। কী কারণে এত টাকা নিয়ে শহরে ঘোরাঘুরি করছিল ওই দু’জন, তা জানা যায়নি। পুলিশ আটক করে দুই অভিযুক্তকে।

চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। চার দফার ভোট ইতিমধ্যেই মিটেছে। এখনও বাকি তিন দফার ভোট। কলকাতায় ভোট রয়েছে সপ্তম দফা অর্থাৎ ১ জুন। এদিন কলকাতার পাশাপাশি ভোট রয়েছে দমদম, যাদবপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার, মথুরাপুরেও (Lok Sabha Election)। ফলে এই মুহূর্তে শহরে নিরাপত্তা-সহ নানান বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

গতকাল, শুক্রবার টহল দেওয়ার সময়ই মুচিপাড়া থানা এলাকা থেকে দু’জনকে আটক করে পুলিশ। তাদের নাম হরিশ কুমার সাউ ও রাহুল চৌরাসিয়া। হরিশ পোস্তা এলাকার বাসিন্দা ও রাহুল ডানকুনির বাসিন্দা। এপিসি রোড থেকে আটক করা হয় তাদের। তাদের সঙ্গে থাকা ব্যাগ খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় পুলিশের। তাতে রাখা ছিল থরে থরে ৫০০ টাকার নোটের বান্ডিল (Lakhs of rupees recovered from Kolkata)

জানা গিয়েছে, হরিশের থেকে ৫ লক্ষ ও রাহুলের থেকে ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। কেন তারা এত টাকা নিয়ে শহরে ঘোরাঘুরি করছে, এর কোনও সদুত্তর তারা দিতে পারে নি। ফলে সন্দেহ বাড়ে পুলিশের। ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে ওই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে খবর (Lakhs of rupees recovered from Kolkata)। দুই অভিযুক্তকে আটক করে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের অনুমান, ভোট আবহে (Lok Sabha Election) শহরে বেআইনি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত তারা (Lakhs of rupees recovered from Kolkata)। সেই টাকা তারা কোথায় পেল বা কোথায় পাঠানো হচ্ছিল, তা জানতে চান তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে সেই উত্তর মিলবে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও হাওড়া স্টেশন চত্বর-সহ নানান এলাকা থেকেই উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। ভোট আবহে পুলিশের কড়া নজরদারির কারণে সেই টাকা বাজেয়াপ্তও হয়েছে।      

আরও অন্যান্য খবর