যাত্রীর দেখাই নেই, কোনও লাভ না করেই চলছে রাতের মেট্রো, তবে কী বন্ধ হয়ে যাবে রাতের মেট্রো পরিষেবা?

কলকাতায় শুরু হওয়া রাতের বিশেষ মেট্রো পরিষেবা জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। আদালতের নির্দেশে ২৫ মে থেকে শুরু হওয়া এই পরিষেবা, যার সময়সূচি রাত ১১টা,(late night metro) তা থেকে দৈনিক মাত্র ৬০০ জন যাত্রী ব্যবহার করছেন। এর ফলে টিকিট বিক্রি থেকে দৈনিক আয় হচ্ছে মাত্র ৬,০০০ টাকা, যেখানে পরিষেবা চালাতে দৈনিক খরচ হচ্ছে ৩,২০,০০০ টাকা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ট্রিপ (late night metro)চালাতে মেট্রোর খরচ পড়ে ১,৩৫,০০০ টাকা এবং অন্যান্য খরচ বাবদ আরও ৫০,০০০ টাকা। যাত্রী সংখ্যা কম থাকায় এবং ব্যয়ের তুলনায় আয়ের অসামঞ্জস্যতায় কর্তৃপক্ষ এই পরিষেবা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

যাত্রীদের কথায়, রাত ৯:৪০-এ শেষ মেট্রো ছাড়ার পর ১১টায় এই বিশেষ মেট্রো চালানোর (late night metro) সিদ্ধান্ত তেমন কার্যকর নয়। কারণ কেউ যদি শেষ ট্রেন মিস করেন, তবে তাঁকে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে। তাদের মতে, মেট্রো কর্তৃপক্ষ যদি সত্যিই পরিষেবার সময় বাড়ানোর বিষয়ে আন্তরিক থাকত, তাহলে ৯:৪০-এর পর সাড়ে ১০টার মধ্যে আরও চারটি মেট্রো চালাত। রাত ১১টায় বিশেষ মেট্রো চালানোর উদ্যোগটি মূলত লোক দেখানো বলে তারা অভিমত প্রকাশ করেছেন।

নির্বাচনের সময় এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে এখন পরিষেবা (late night metro) চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ। জনসংখ্যার তুলনায় যাত্রী স্বল্পতার কারণে এই পরিষেবা চালিয়ে যাওয়া লাভজনক নয়, যা কর্তৃপক্ষকে আরও ভাবতে বাধ্য করছে। তবে কি বন্ধ হবে মেট্রোর রাতের পরিষেবা! সমস্যায় মেট্রো কর্তৃপক্ষ। রাতের মেট্রো নিয়ে কি করা যায় এখন তাই ভাবাচ্ছে। যদিও অনেকেরই মনে করছেন যে যাতায়াতের সুবিধার জন্য শেষ মেট্রোর সময় বাড়ানোটা সঠিক সিদ্ধান্ত ছিল।

RELATED Articles