৪৮ বছরের মায়া কাটালেন সৌরভ, বেরিয়ে এলেন বেহালার বাড়ি থেকে, হঠাৎ এমন কী ঘটল মহারাজের সঙ্গে?

বেহালার বীরেন রায় রোডের সাবেকি চারতলা বাড়ি। জন্ম থেকেই সেখানেই কেটেছে  তাঁর। ছোটবেলার নানান স্মৃতি থেকে শুরু করে নিজের ক্রিকেট জীবন, ডোনার সঙ্গে সংসার, সানার বেড়ে ওঠা, সবটাই ওই বাড়িতেই। কিন্তু তবুও এত বছর পর ৪৮ বছরের মায়া কাটিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু কেন?

না, কারণ সেরকম সিরিয়াস কিছু নয়। আসলে, মধ্য কলকাতার ক্যামাক স্ট্রীট-লাউডন স্ট্রীটের কাছে একটি বাংলো কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন থেকেই সেই বাংলোতেই থাকবেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে কোনও গৃহপ্রবেশ না হলেও ছোটোখাটো একটা হাউস ওয়ার্মিং পার্টি হয়েছে ওই বাড়িতে। চল্লিশ কোটি টাকা দিয়ে এই বাংলোটি কিনেছেন মহারাজ।

জানা গিয়েছে, সাড়ে ২৩ কাঠা জমির উপর তৈরি এই বাংলো। জমির প্রতি কাঠার দাম পড়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা। জানা গিয়েছে, এই বাড়িতে সৌরভ, ডোনা, সানা ছাড়াও থাকবে সৌরভের মা নিরুপা দেবী। তবে বেহালার বাড়িতেও অবশ্যই যাতায়াত তো থাকবেই।

কিন্তু হঠাৎ মধ্য কলকাতায় বাড়ি কেন?

যাতায়াতের সুবিধার জন্যই মূলত মধ্য কলকাতায় এই বাংলোটি কিনেছেন সৌরভ। দাদাগিরির শুটিংয়ের জন্য তাঁকে খড়দহ যেতে হয়। ফলে শহরের কেন্দ্রস্থলে এই বাংলো হওয়ায় তাঁর আসা-যাওয়া করতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন সৌরভ।

এই বাংলোটি একটি বাইলেনের শেষ প্রান্তে। গাছপালা দিয়ে ঘেরা মহারাজের এই বাংলো। বাড়িটি অনেকটা বীরেন রায় রোডের পৈতৃক বাড়ির মতোই দেখতে।  সৌরভের কথায়, “আট চল্লিশ বছরের মায়া কাটিয়ে নতুন বাড়িতে আসার কাজটা সেঞ্চুরি করার মতোই কঠিন”।   

RELATED Articles