Ssc : অযোগ্য তালিকায় ৩৫১২ নাম! নতুন নিয়োগে কত শূন্যপদ? এসএসসি-র প্রকাশিত তথ্য ঘিরে তোলপাড় রাজ্যজুড়ে!

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সোমবার সন্ধ্যায় কমিশনের তরফে প্রকাশ করা হল গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’–র অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা। প্রকাশিত তালিকা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যজুড়ে। কারণ, এতদিন এই তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় নতুন নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে ছিল।

সোমবার সন্ধ্যায় এসএসসি-র ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মোট ৩৫১২ জন প্রার্থীর নাম রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রার্থীরা ভবিষ্যতের কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় শুধুমাত্র প্রার্থীদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছে—অভিভাবকের নাম বা ঠিকানা প্রকাশ করা হয়নি। তালিকায় রয়েছেন অবন্তি রায়, আব্দুল আজিজ খান, অজিত চৌধুরি, অভিষেক বিশ্বাস সহ আরও অনেকে।

গ্রুপ ‘সি’ ও ‘ডি’-র শূন্যপদ সংখ্যা প্রকাশ

অযোগ্য প্রার্থীদের তালিকার পাশাপাশি কমিশন জানিয়েছে শূন্যপদের সংখ্যা। গ্রুপ ‘সি’-তে ২,৯৮৯টি এবং গ্রুপ ‘ডি’-তে ৫,৪৮৯টি পদে নিয়োগ করা হবে। অর্থাৎ মোট ৮,৪৭৮টি পদে শূন্যপদ রয়েছে। সূত্রের খবর, এই পদগুলির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের হাতে রয়েছে আরও ২৯ দিন সময়।

২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসার পর থেকেই দাগি প্রার্থীদের নাম প্রকাশের দাবি উঠেছিল। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকদের ক্ষেত্রে আগেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছিল এবং পরীক্ষা সম্পন্নও হয়েছে। এবার গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পর্যায়েও প্রক্রিয়াটি সম্পূর্ণ হল, যা নতুন নিয়োগে গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

অনলাইনে আবেদন চলছে, শীঘ্রই হবে পরীক্ষা

আরও পড়ুনঃ Lucky Zodiac Signs Astrology: কার্তিক পূর্ণিমায় মিলবে বিরল শুভযোগ, ৩ রাশির খুলে যাবে লাকি সময়

কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হলে নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরে যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করবে এসএসসি। কমিশনের এই পদক্ষেপে একদিকে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, অন্যদিকে দীর্ঘদিনের নিয়োগ জটও কাটবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles