গুরুতর অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। সোমবার সকালে আচমকা সংজ্ঞা হারান তিনি। জেল সূত্রে খবর, তড়িঘড়ি তাঁকে প্রেসিডেন্সি থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। অনেকদিন ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন ‘কাকু’। যার জেরে সংজ্ঞা হারান তিনি।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত ‘কাকু’। প্রাথমিকে ইতিমধ্যেই শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া। সোমবার সেই মামলার শুনানি রয়েছে বিচারভবনে। মামলায় সোমবার নির্দেশ দেবেন বিচারক। কিন্তু তার আগেই কাকু অসুস্থ হয়ে পড়েন।
‘কাকু’র আইনজীবী সোমনাথ সান্যাল তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানান। এর আগেই এই হাসপাতালে যাবতীয় চিকিৎসা হয়েছিল কাকুর। অস্ত্রোপচারও হয় ওই হাসপাতালে।
প্রসঙ্গত, নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হন ‘কাকু’। দিনকয়েক আগে মামলায় তাঁর জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিনকয়েকের হেফাজতে নিয়েছে। সেই মেয়াদ শেষ করে ‘কাকু’ জেলে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী’র প্লটে বড় বদল! অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা? জল্পনা টলিপাড়ায়
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ কাকু। জেল হেফাজতেই তাঁর চিকিৎসা চলছিল। দীর্ঘদিন জেলবন্দী ছিলেন তিনি। অসুস্থতার কারণে একাধিক বার আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি সশরীরে হাজিরা দিতে পারেননি। ফলত, সিবিআই হেফাজতও পিছিয়ে চলেছিল বার বার। চার্জ গঠনের সময় সশরীরে হাজিরা দিয়েছেন তিনি। তবে ফের অসুস্থ হয়ে পড়েছে কালীঘাটের কাকু।





