মদ কেনার টাকা না দেওয়ায় তাণ্ডব দক্ষিণ দমদমের প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের! আক্রান্ত ২

বাগুইআটির পর এবার শিরোনামে দমদম। মন কেনার টাকা না পাওয়ায় অফিস ফেরত পাড়ার যুবকদে উপর হামলা চালাল প্রাক্তন কাউন্সিলরের অনুগামী। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দমদমের মধুগড়ে।

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত যুবকদের নাম শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং। শনিবার অফিস ফিরতি পথে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, তখনই তাঁদের ওপর হামলা করা হয়। আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্তরা দাবি করেন, দমদম পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীরা শ্রীতম ও সানির কাছে মদ্যপানের জন্য টাকা চান। সেই টাকা না দিতে চাইলে তাঁদের ওপর হামলা চালানো হয়। রিভলবার, হকিস্টিক, রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রভি সরদার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে, রিভলবারের বাট দিয়ে মেরে সানি সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার।

আরও পড়ুনঃ আচমকা সংজ্ঞাহীন ‘কালীঘাটের কাকু’! হাসপাতালে চিকিৎসাধীন

তন্দ্রার কথায়, ‘ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। প্রাক্তন কাউন্সিলরের মদতে এইসব হচ্ছে।’ আক্রান্ত দুজন আশঙ্কাজনক অবস্থায় নাগেরবাজারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনায় শ্রীতমের বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।

RELATED Articles