তিলোত্তমার মুকুটে নতুন পালক, টাইটান তার ৫০০ তম স্টোর খুলল শহরে!

তিলোত্তমা পেল নতুন সম্মান। ভারতের শীর্ষস্থানীয় ঘড়ি নির্মাতা টাইটান তার ৫০০ তম স্টোরটি খুলল নিউটাউনের রাজারহাটে।১০৫০ বর্গফুট জুড়ে স্টোরটিতে রয়েছে ডব্লিউওটির ব্রান্ডের কালেকশন এবং হেলিওস-এর প্রিমিয়াম ইন্টারন্যাশনাল ওয়াচ ব্র্যান্ডের ঘড়ির সম্ভার।

তিলোত্তমার মুকুটে নতুন পালক, টাইটান তার ৫০০ তম স্টোর খুলল শহরে!

টাইটানের এমডি সি কে ভেঙ্কটরামন এই স্টোরটির উদ্বোধন করেন। তিনি বলেন, “আমরা আমাদের ৫০০ তম স্টোর চালু করতে পেরে এবং দেশে আমাদের রিটেল বিপণি আরও প্রসারিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। টাইটান সবসময় উৎকৃষ্ট মানের পণ্য সরবরাহ করে এবং গ্রাহক যাতে সব সময় কাটানোর পরই সেবায় সন্তুষ্ট হতে পারে তার জন্য সদা সচেষ্ট থাকে। উৎসবের সময়ে বা অন্য কারণে, নিজের জন্য বা প্রিয়জনের জন্য উপহার হিসাবে এই নতুন স্টোরটি আমাদের সমস্ত ব্যবহারকারীর সকলরকম প্রয়োজনীয়তা পূরণ করবে।”

তিলোত্তমার মুকুটে নতুন পালক, টাইটান তার ৫০০ তম স্টোর খুলল শহরে!

নতুন এই স্টোরে টাইটান এবং অন্য ব্র্যান্ড যেমন ফাস্টট্র্যাক, জুপ, স্কিন, আরমানি, সিকো সহ প্রায় ১৮৫০টি পণ্য পাওয়া যাবে।

RELATED Articles