প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক সফল বাংলা ছবিতে, বলিউড নায়িকাদের কণ্ঠের পেছনে ছিলেন এই টলিউডের অভিনেত্রী! অবশেষে নিজেই ফাঁস করলেন, নাম জানলে চমকে যাবেন!

টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। তাঁর অভিনয় জীবনে একটি বিশেষ রেকর্ড রয়েছে, যা এখনও অন্য কোনও বাংলা অভিনেতা ভাঙতে পারেননি। প্রায় চল্লিশেরও বেশি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। সেই সব ছবির অনেকগুলিই দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে।

এই বলিউড অভিনেত্রীদের সঙ্গে অভিনয়ের সময় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতেন বাংলা চলচ্চিত্রেরই এক পরিচিত মুখ। তিনি অভিনেত্রী অনামিকা সাহা। অনেক সময় বলিউড অভিনেত্রীদের বাংলা সংলাপের ডাবিং করতেন তিনি। ফলে পর্দায় দর্শক যে সংলাপ শুনতেন, তার পিছনে থাকত অনামিকার কণ্ঠস্বর।

অভিনেত্রীর কথায়, ‘অমর সঙ্গী’ ছবিতে বিজয়েতা পণ্ডিতের চরিত্র থেকে শুরু করে মধু কাপুর, রামেশ্বরী, অনুরাধা পাটেল, আয়েশা জুলকা, জুঁহি চাওলা, শান্তিপ্রিয়া এবং নীলমের মতো বহু বলিউড অভিনেত্রীর বাংলা সংলাপে কণ্ঠ দিয়েছেন তিনি। সব মিলিয়ে এগারোরও বেশি অভিনেত্রীর ডাবিং করেছেন অনামিকা সাহা।

অনামিকা জানান, অভিনয়ের পাশাপাশি তিনি বহু বছর রেডিওতে শ্রুতি নাটক করেছেন। যদিও সিনেমায় তিনি বেশিরভাগ সময় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তাঁর কণ্ঠস্বর ছিল খুবই মিষ্টি। সেই কারণেই প্রসেনজিৎ যেসব বলিউড অভিনেত্রীর সঙ্গে বাংলা ছবিতে কাজ করেছেন, তাঁদের অনেকের সংলাপের বাংলা ডাবিংয়ের দায়িত্ব তাঁর উপরই পড়ত।

আরও পড়ুনঃ চার বছরের মেয়ের সঙ্গে অস্ব’স্তিকর ঘটনা! মালতীকে ঘিরে উদ্বেগ, বাড়িতে বাড়ল নিরাপত্তা! মা হয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন প্রিয়ঙ্কা চোপড়া! কী ঘটেছে একরত্তির সঙ্গে?

অনামিকা আরও বলেন, অনেক বছর পরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সময় প্রসেনজিৎ তাঁকেই শাশুড়ির চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। সম্প্রতি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির প্রচারে এসে তিনি জানান, এই ছবিতেও তাঁর একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। দীর্ঘদিন পরে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর