চার বছরের মেয়ের সঙ্গে অস্ব’স্তিকর ঘটনা! মালতীকে ঘিরে উদ্বেগ, বাড়িতে বাড়ল নিরাপত্তা! মা হয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন প্রিয়ঙ্কা চোপড়া! কী ঘটেছে একরত্তির সঙ্গে?

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং সংগীতশিল্পী নিক জোনাস (Nick Jonas) এর জীবনে তাদের মেয়ে মালতী মেরি (Malti Marie Chopra Jonas) যেন এক অলৌকিক আশীর্বাদ। প্রিয়ঙ্কা নিজেই মালতীকে প্রায়ই ‘মির্যাকল বেবি’ বলে উল্লেখ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মেয়ের জন্মের সময় পরিস্থিতি মোটেও সহজ ছিল না। নানা জটিলতার মধ্য দিয়ে জন্ম হয়েছিল মালতীর, এমনকি এক সময় তার জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে সুস্থভাবেই পৃথিবীতে আসে ছোট্ট মালতী। দেখতে দেখতে চার বছরে পা দিয়েছে সে, আর সেই আনন্দের মধ্যেই এখন নতুন করে দুশ্চিন্তা ঘিরে ধরেছে তারকাদম্পতিকে।

মালতীর জন্মের প্রায় এক বছর পর প্রথমবার তাকে প্রকাশ্যে আনেন প্রিয়ঙ্কা। তারপর ধীরে ধীরে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিতে শুরু করেন তিনি। কখনও পারিবারিক সময়, কখনও ভ্রমণের স্মৃতি, আবার কখনও উৎসবের আনন্দ ধরা পড়েছে সেই ছবিগুলিতে। বিশেষ করে যখনই মালতীকে নিয়ে ভারতে এসেছেন, তখন ভক্তদের জন্য হাসিমুখে পোজও দিয়েছেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়ঙ্কার মনে হতে শুরু করে, হয়তো মেয়েকে এতটা প্রকাশ্যে আনা ঠিক সিদ্ধান্ত ছিল না।

গত কয়েক মাসে তাই সমাজমাধ্যমে মালতীর ছবি পোস্ট করলেও তার মুখ অনেক সময় আড়াল করে দিচ্ছেন প্রিয়ঙ্কা। এই পরিবর্তনের পেছনে রয়েছে এক অস্বস্তিকর অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, কয়েক দিন আগে মালতী যখন স্কুল থেকে ফিরছিল, তখন কিছু মানুষ তার ছবি তুলতে শুরু করেন। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও পরে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। এমনকি সেই ছবি তুলতে থাকা লোকজন মালতীর পিছু নিতে নিতে তাদের বাড়ির কাছাকাছি পর্যন্ত চলে আসেন বলে জানান প্রিয়ঙ্কা।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান প্রিয়ঙ্কা এবং নিক। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, তিনি নিজে স্বেচ্ছায় জনসমক্ষে থাকা জীবন বেছে নিয়েছেন। কিন্তু তাঁর মেয়ে তো এমন সিদ্ধান্ত নেয়নি। প্রিয়ঙ্কার কথায়, একজন শিশুর নিজের ব্যক্তিগত পরিসর থাকা উচিত। ভবিষ্যতে যদি মালতী কখনও ক্যামেরার সামনে আসতে না চায়, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তারই থাকা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ Suprem court : দেশের প্রথম নিষ্কৃতি*মৃত্যু! ১৩ বছর কোমায় থাকা হরিশ রানার ভাগ্য নির্ধারণ করল সুপ্রিম কোর্ট!

এই অভিজ্ঞতার পরই বড় সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা ও নিক। তাদের বিশাল বাড়িতে নিরাপত্তা আরও কড়া করার ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানো হয়েছে। যদিও অভিনেত্রী স্বীকার করেন, তারকা পরিবারের সন্তান হওয়ায় মালতীকে নিয়ে মানুষের কৌতূহল থাকবেই। তবুও একজন অভিভাবক হিসেবে মেয়ের নিরাপত্তা এবং ব্যক্তিগত জীবনের সীমারেখা রক্ষা করাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। মালতীর ভবিষ্যৎ এবং স্বাভাবিক শৈশবের কথা ভেবেই তাকে কিছুটা আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকাদম্পতি।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর