Trishanjit Chatterjee : ভোটের মরসুমে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট! সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি, ক্যাপশনে ‘জয় শ্রীরাম’—প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎকে ঘিরে কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?

ভোটের মরসুম যত এগিয়ে আসে, ততই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে নানা অপ্রত্যাশিত নাম। বিশেষ করে বিনোদন জগতের তারকা বা তাদের পরিবারের সদস্যদের কোনও মন্তব্য বা সোশ্যাল মিডিয়ার পোস্ট মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। এবার ঠিক তেমনই এক ঘটনার জেরে টলিপাড়া থেকে রাজনৈতিক মহল—সব জায়গাতেই শুরু হয়েছে নতুন জল্পনা। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে আলোচনা, আর সেই পোস্টের কেন্দ্রে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।

ঘটনার সূত্রপাত হয় রবিবার রাতে, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তৃষাণজিৎ। ছবিতে দেখা যায়, তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছবিটির ক্যাপশনে ‘জয় শ্রীরাম’ লেখা থাকায় মুহূর্তের মধ্যে তা নজর কেড়ে নেয় নেটিজেনদের। ঠিক তখনই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ যখন উত্তপ্ত, সেই সময়ে এমন পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করে।

তবে ছবিটির পেছনের গল্প একটু পুরনো। জানা যাচ্ছে, এটি সম্প্রতি তোলা ছবি নয়। গত ফেব্রুয়ারি মাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর বালিগঞ্জের বাড়ি ‘উৎসব’-এ গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময়ই তোলা হয়েছিল ছবিটি। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সুকান্ত মজুমদারের মাঝে দাঁড়িয়ে ছিলেন তৃষাণজিৎ। অনেকেই বলছেন, সেই মুহূর্তের ছবিই পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারকাপুত্র।

তবে পোস্টের সময়টাই যেন জল্পনার আগুনে ঘি ঢেলেছে। কারণ ইতিমধ্যেই রাজ্যে ভোটের আবহ তৈরি হয়েছে। তার মধ্যেই ‘জয় শ্রীরাম’ ক্যাপশন সহ এমন ছবি পোস্ট হওয়ায় নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা আলোচনা। কেউ কেউ মনে করছেন, এটি হয়তো নিছকই ব্যক্তিগত মত প্রকাশ। আবার অন্য একটি অংশের মতে, এর মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে কোনও রাজনৈতিক বার্তা।

আরও পড়ুনঃ ‘সব দৃশ্যেই আমায় অ’ন্তর্বাস পরে দেখাতে হবে, না হয় চুম্ব’ন…’ বলিউডে তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করলেন জরীন খান! কোন নায়কের সঙ্গে ছবি করতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়েছিলেন, সলমন খানের নায়িকা?

যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা তৃষাণজিৎ চট্টোপাধ্যায়—দুজনের কেউই। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বাড়ছে। কেউ কেউ তারকাপুত্রের স্বাধীন মত প্রকাশের প্রশংসা করছেন, আবার অনেকে অপেক্ষা করছেন—এই পোস্ট কি শুধুই সোশ্যাল মিডিয়ার মুহূর্ত, নাকি সত্যিই রাজনীতির ময়দানে নতুন কোনও নাম আসতে চলেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles