রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ধিক্কার জানিয়ে কলকাতার রাজপথে মিছিল মহিলা তৃণমূলের

TMC will march against Governor: এর আগে কোনও রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ কখনও ওঠে নি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনেরই এক মহিলা কর্মী। আর সেই অভিযোগকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবার কলকাতার রাজপথে ধিক্কার মিছিল বের করবে মহিলা তৃণমূল (TMC will march against Governor)

এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তোলেন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতেই মুখ খোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ! এ কী ধরনের ঘটনা ঘটছে? ছিঃ, যে রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন, অভিযোগের নিষ্পত্তি করবেন। তাহলে কী এই জন্যই উনি পিসরুম চালু করেছেন” (TMC will march against Governor)?

রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কলকাতার রাস্তায় নামবেন তৃণমূলের মহিলা নেতানেত্রীরা (TMC will march against Governor)। এই মিছিলের নেতৃত্ব দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হবে। শুধুমাত্র কলকাতাই নয়, তৃণমূল সূত্রে খবর, জেলায় জেলায় রাজ্যপালের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মিছিল সংগঠিত করবেন মহিলারা (TMC will march against Governor)

কী ঘটেছে ঘটনাটি?  

এক মহিলার অভিযোগ, তিনি ২০১৯ সাল থেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন। রাজভবনের কর্মীদের হস্টেলেই থাকতেন তিনি। তাঁকে সম্প্রতি একটি বিশেষ কাজের দায়িত্ব দেন রাজ্যপাল। গত ১৯ এপ্রিল বায়োডেটা নিয়ে তাঁকে রাজভবনে নিজের দফতরে দেখা করতে বলেন সিভি আনন্দ বোস। ২৪ এপ্রিল ওই মহিলা বায়োডেটা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। মহিলার দাবী, রাজ্যপাল তাঁকে বলেন, তাঁর অস্থায়ী চাকরি স্থায়ী হয়ে যাবে। তাঁকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করবেন রাজ্যপাল, এমনও নাকি বলা হয়।

মহিলার অভিযোগ, এরপরই নাকি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন রাজ্যপাল। তাঁকে কুপ্রস্তাব দেন ও শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। এরপরও এই ঘটনা আরও একবার ঘটেছে। এরপরই গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যেয় ওই মহিলা হেয়ার স্ট্রীট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন।

সেই ঘটনারই কড়া প্রতিবাদ করেন চন্দ্রিমা ভট্টাচার্য (TMC will march against Governor)। আর এরপরই রাজ্যপাল কড়া বিবৃতি দিয়ে রাজভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা জানতে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চেয়েছেন বলেও খবর। আর এরই মধ্যে জানা যাচ্ছে, রাজ্যপালের বিরুদ্ধে রাস্তায় নামছে মহিলা তৃণমূল(TMC will march against Governor)।  

RELATED Articles