Kunal Ghosh attacked Mamata Banerjee: গত দু’দিন ধরে যেন বঙ্গ রাজনীতিতে এক নাটক চলছে। আর সেই নাটকের মূল চরিত্র কুণাল ঘোষ। গত বুধবার থেকেই তিনি তুমুলভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে। কারণ অবশ্যই তাঁর দল। পদ থেকে অপসারণ থেকে প্রচারকের তালিকা থেকে নাম বাদ, সবই হয়েছে কুণালের সঙ্গে। আর এর পর থেকেই দল ও দলের নেতানেত্রীদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কুণাল ঘোষ। এবার তাঁর নিশানায় খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Kunal Ghosh attacked Mamata Banerjee)।
গত বুধবার উত্তর কলকাতার একটি রক্তদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন তাঁর একদা সহকর্মী তথা বর্তমান বিজেপি প্রার্থী তাপস রায়ও। সেদিন তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে। শুধু তাই-ই, গতকাল, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের হয়ে ভোট প্রচারকের তালিকা প্রকাশ হলে দেখা যায়, সেই তালিকা থেকে বাদ পড়েছে কুণালের নাম।
এই বিষয় নিয়ে এবার এক বেসরকারি সংবাদমাধ্যমে মুখ খোলেন কুণাল (Kunal Ghosh attacked Mamata Banerjee)। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি, যে ব্যবস্থাটাই হোক বা যে চিঠিই দেওয়া হোক তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে তাঁদের সম্মতিতে, অনুমোদনে বা নির্দেশে হয়েছে”।
নানান পদ থেকে বাদ পড়া প্রসঙ্গে কুণালের জবাব (Kunal Ghosh attacked Mamata Banerjee), “স্টার বক্তার কাজ কী? দলকে ডিফেন্ড করা। হয়ত ৫ ফুট ১১ ইঞ্চি হাইট হতে হয়, আমি ৫ ফুট ৩। নানা গুন দরকার, সেগুলি আমার নেই। তবে এটা জানি, উন্নয়ন নিয়ে বলার থেকে বিরোধীদের নাম করে বলাটা কঠিন। আর এসব স্টার তালিকা আমি ধরি না। আমি এমনভাবে রাজনীতি করতে চাই, আমাকে দলের কর্মীরা জেলায় ঘুরলে এক বাক্যে এসে বলবে, দাদা আপনি যেভাবে জবাব দেন, আর কেউ দেয় না। এটাই আমার পাওনা”।
এরপরই এক বিস্ফোরক মন্তব্য (Kunal Ghosh attacked Mamata Banerjee) করেন কুণাল। বলেন, “কর্মীদের মধ্যে দুঃখ তৈরি হয়, যদি তারা দেখে যারা নেতাদের কাছাকাছি থাকে, যারা মাঝরাত্রে হোয়াটসঅ্যাপে তেল মারতে পারে, যাদের টাকা পয়সা আছে উপহার দেওয়ার ক্ষমতা আছে তারা সব পেয়ে যাবে। আর দেওয়াল লেখা, মিছিল করা, বিভিন্ন পেশায় তৃণমূলকে ডিফেন্ড করারা বাদ”।





