যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি লাদাখ সীমান্তে! কয়েক হাজার সেনা প্রেরণ চীনের! পাল্টা ব্যবস্থা ভারতের‌ও!

ক্রমেই উত্তপ্ত হচ্ছে ভারত-চীন সীমান্ত। আঁটোসাঁটো হচ্ছে সীমান্তের নিরাপত্তা! মুখে দুই দেশের রাজনৈতিক ও সামরিক নেতারা তেমন কিছু না বললেও প্রস্তুতি প্রায় যুদ্ধকালীন পরিস্থিতির কথা স্মরণ করাচ্ছে। লোকবল বাড়াতে লাদাখ সীমান্তে ৫০০০ সৈন্য প্রেরণ করেছে চীন। প্রত্যুত্তরে সেনার সংখ্যা বাড়াচ্ছে ভারতও।

লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র চার জায়গায় একেবারে সামনা সামনি ভারত-চীন সেনা। বারবার বৈঠক করেও কিছু সমাধানসূত্র মেলেনি। প্যাঙ্গোঙ্গ লেকের কাছে প্যাট্রোল বাহিনীদের সংঘর্ষের মধ্যে দিয়ে যে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা এখন কয়েকগুণ বেড়ে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্তা এক বেসরকারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ওই অঞ্চলে ৫০০০ সেনা মোতায়েন করেছে চীন। তবে ফ্ল্যাস পয়েন্টগুলিতে নয়, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সেনা। ভারতীয় সেনা কর্তা জানিয়েছেন যে এর জন্য চীনকে বেশি কসরত করতে হয়নি। কাছেই একটা জায়গায় সামরিক ট্রেনিং চলছিল। সেখান থেকেই সেনাকে ওখানে পাঠিয়ে দিয়েছে শি জিনপিংয়ের দেশ। আরেক সামরিক অফিসার জানিয়েছেন যে, ভারত চীনের সামরিক রণকৌশলের ওপর নজর রেখেছে ও সেনার সংখ্যায় যাতে সামঞ্জস্য থাকে, সেটিও নিশ্চিত করা হচ্ছে।

গত সপ্তাহেই লাদাখে এসেছিলেন সেনাপ্রধান মুকুন্দ নারভানে। পুরো পরিস্থিতিটি খতিয়ে দেখেন তিনি। সিকিম সীমান্তে ভারত-চীন সংঘর্ষও হয় কিছুদিন আগে। অন্যদিকে মার্চ ৫-৬ নাগাদ প্যাঙ্গোঙ্গ লেকের ফিঙ্গার ফোরের কাছে ভারত-চীন সোনার মধ্যে হাতাহাতি হয়। এর পরেই উত্তেজনা ছড়ায় অন্যত্র।

RELATED Articles

Leave a Comment