লাদাখে ঠিক কী হচ্ছে জানাক কেন্দ্র, চীনের ভারতের উপর আগ্রাসন প্রসঙ্গে মন্তব্য রাহুল গান্ধীর

লাদাখ নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার, তা এই মুহুর্তে জানানোর দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর দাবি, এই বিষয় স্বচ্ছতা রাখা উচিত কেন্দ্রের। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাহুল।

লাদাখে পাঁচ হাজার চীনা সেনা মোতায়েন রয়েছে। সীমান্তের চার জায়গায় তাঁদের আগ্রাসী ভূমিকা চাপ বাড়িয়েছে ভারতের। কিছু কিছু জায়গায় নাকি চীন অস্থায়ী তাঁবুও তৈরি করেছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে রাহুল বলেন, সরকারের খোলসা করে বলা উচিত ঠিক কী হচ্ছে। তথ্য না পেলে এই বিষয় কিছু অবস্থান নেওয়া শক্ত বলেও জানান তিনি।

রাহুল বলেন যে তিনি অনেক রকম কথা শুনছেন এই প্রসঙ্গে। এখনই উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া আন্দাজের ওপর ভর করে কিছু বলতে চান না বলে জানান সাবধানী রাহুল। কিন্তু সরকারের ওপর তিনি চাপ সৃষ্টি করতে বিরত থাকেননি।

রাহুল বলেন পুরো বিষয়টি নিয়ে ক্ল্যারিটি নেই। চীনের সঙ্গে লাদাখে কী হচ্ছে বা নেপালের সঙ্গে কী হচ্ছে, সেই নিয়ে অবস্থান স্পষ্ট করছে না কেন্দ্রীয় সরকার। চীন প্রসঙ্গটিকে লাইভ ইস্যু বলে অভিহিত করেন তিনি, যদিও এর বেশি কিছু বলতে রাজি হননি রাহুল।

RELATED Articles

Leave a Comment