জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসে ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন প্রদেশ কংগ্রেসে কেবল ভাঙনের সুর শোনা যাচ্ছে। এমতাবস্থায় কংগ্রেসের আরও এক হেভিওয়েট নেতার বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের এক হেভিওয়েট নেতা মোদী সরকারের প্রশংসা করতেই, আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার কর্তৃক নেওয়া পদক্ষেপে সম্পূর্ণ সন্তুষ্ট ‘, শুধু এই মন্তব্যেই দিল্লিতে রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছেন আনন্দ শর্মা। এদিকে, রাহুল গান্ধী ক্রমাগত, তোপ দেগে চলেছেন মোদী সরকারের ওপর। তাঁর দাবি, মোদী সরকার যেভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে , তাতে লাভের লাভ কিছুতেই হবে না। বরং ভারতকে এটি আর্থিক দিক থেকে পিছিয়ে দেবে। পাশাপাশি মোদী সরকারের আর্থিক নীতিরও সমালোচনা করেন রাহুল। এরকম পরিস্থিতিতে রাহুল গান্ধীর মোদী সমালোচনার পর, কংগ্রেসের এই নেতার এমন মন্তব্য, স্বভাবতই রাহুলকে পাত্তা না দেওয়ার সামিল। যা আসন্ন রাজ্যসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ হতে পারে।





