দেশজোড়া লকডাউনে গৃহবন্দি হয়ে থাকতে হচ্ছে সকলকে, আর তাতেই বাড়ছে গার্হস্থ্য হিংসা! এই তালিকায় যেমন দাম্পত্য কলহ আছে তেমনই আছে নানারকম পারিবারিক অশান্তি।
লকডাউনের কারণে ঘরের বাইরে বেশিরভাগ মানুষ পা রাখতে পারছেন না, ফলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সম্ভবনা এখন নেই। এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে একটি হোয়াটসঅ্যাপ নম্বরটি শেয়ার করা হয়েছে। এই নাম্বারে ফোন করে অত্যাচারিতরা নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারবেন। মহিলা কমিশন সেইমতো পদক্ষেপ করবে।
এদিকে ২৪ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে মহিলা কমিশনে ২৫৭টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৬৯টি গার্হস্থ্য হিংসার বলে সূত্রের খবর।





