৭ রাজ্যের ১৮টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে আগামী ১৯শে জুন, ঘোষণা করল নির্বাচন কমিশন

করোনা মহামারির মধ্যেই ভারতে বেজে উঠল ভোটের দামামা। আগামী ১৯শে জুন দেশের ৭টি রাজ্যে মোট ১৮টি আসনে হবে রাজ্যসভা নির্বাচন।যে ৭টি রাজ্যে ১৮টি আসনে নির্বাচন হবে সেগুলি হল, অন্ধ্র প্রদেশ ও গুজরাতের ৪টি আসন। মধ্যপ্রদেশ ও রাজস্থানের ৩টি আসন। ঝাড়খণ্ডের ২টি আসন। মণিপুর ও মেঘালয়ের একটি করে আসন রয়েছে। মার্চ মাসের ২৬ তারিখ এই নির্বাচন হওয়ার কথা থাকলেও কোভিড-১৯-এর হামলার জেরে তা পিছিয়ে যায়।এবার লকডাউন তুলে দেওয়ার প্রথম ধাপে কড়াকড়ি কিছুটা শিথিল করায় রাজ্যসভায় ভোটগ্রহণের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সময় যাতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একাধিক সুরক্ষা বিধি লাগু করা হয়েছে। সেগুলি যাতে কার্যকর করা হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য মুখ্যসচিবদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

https://twitter.com/ANI/status/1267431906393509892

একই সঙ্গে তাঁদের বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখার জন্য একজন করে সিনিয়র আধিকারিক নিযুক্ত করতে হবে। ফেব্রুয়ারিতে, ১৭টি রাজ্যে ৫৫টি শূন্য আসনে ভোটগ্রহণের ঘোষণা করে নির্বাচন কমিশন। মার্চে রিটার্নিং অফিসার জানান, ১০টি রাজ্যের ৩৭ আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তারপরই দ্রুত পালটে যায় পরিস্থিতি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়ে দেয়, জনস্বাস্থ্যে যে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নির্বাচন স্থগিত রাখা ছাড়া আর কোনও পথ নেই। কমিশনের তরফে বলা হয়, ৩১ মার্চ পর্যন্ত ভোট স্থগিত। পরবর্তী পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে সবকিছু খতিয়ে দেখেই নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

RELATED Articles

Leave a Comment