এখনও বাকি নির্বাচনের ফল ঘোষণা, তবু এর মধ্যেই চিটফান্ড কাণ্ড নিয়ে কড়া হতে শুরু করল এনফর্সমেন্ট ডিরেক্টোরট তথা ইডি। আজ দুপুরে রোজভ্যালি সংস্থার ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা।
ইডির তরফ থেকে জানানো হয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই বাজেয়াপ্ত কার্য সম্পন্ন হয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ৩০৪ কোটি টাকা ইডি আজ বাজেয়াপ্ত করেছে।
আরও পড়ুনঃ চূড়ান্ত অভব্য ব্যবহার, এবার সাসপেন্ড হতে চলেছেন ত্রিপুরার সেই জেলাশাসক!
গত বছরের মার্চ মাসে রোজভ্যালির ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। জানা গিয়েছে এই সংস্থায় অর্থলগ্নিকারী দের টাকা ফেরত দেওয়ার জন্যই সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। রোজভ্যালি সংস্থার বিরুদ্ধে মোট ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ ভারতে ভয়ঙ্কর করোনা! সুস্থ থাকতে, ইমিউনিটি বাড়াতে খান ভিটামিন সি সমৃদ্ধ খাবার, দেখে নিন তালিকা
২০১৫ সালে রোজভ্যালি সংস্থার মালিক গৌতম কুন্ডু কে গ্রেফতার করা হয়। তারপরে তার স্ত্রী শুভ্রা কুন্ডুকেও গ্রেফতার করা হয়। তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি অদ্রিজা দোকানকে সামনে রেখে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।





