কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে বিয়ে বাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল। কোভিড পরিস্থিতিতে এতজন নিয়ে বিয়ে বাড়ি হচ্ছে কেন প্রশ্ন তুলে বিয়ে বাড়ি তছনছ করে দেয় সেই জেলাশাসক শৈলেশ কুমার যাদব। বিয়ে বাড়িতে থাকা উপস্থিত সকলকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এমনকি ধাক্কাধাক্কিও করেন ওই জেলাশাসক। তার শাস্তিস্বরূপ এবার প্রশাসনের কড়া তদন্তের মুখে পড়তে চলেছেন শৈলেশ যাদব।
ত্রিপুরার রাজবাড়ীর একটি বিয়েতে হঠাৎ করেই রেইড চালান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক শৈলেশ কুমার যাদব। পরিবারের লোকেরা বিয়ের অনুমতি পত্র যেটি সই করেছিলেন স্বয়ং শৈলেশ কুমার যাদব সেটি দেখালে তিনি সেটি ছিঁড়ে কুটি কুটি করে দেন।
সামনে যাকেই পান তাকেই গ্রেফতারের নির্দেশ দেন এমনকি বর এবং বউকেও ধাক্কা মারেন। এমনকি তাকে অশ্রাব্য গালিগালাজ করতেও শোনা যায় ভিডিওতে।
আরও পড়ুনঃ বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা
কোভিড পরিস্থিতিতে এইভাবে বিয়েবাড়ির আয়োজন করা নিয়ে তিনি নিজের ক্ষোভ বারংবার চালাচ্ছিলেন কিন্তু যেভাবে তিনি একজন জেলাশাসক হয়ে সাধারণ মানুষের ওপর অভব্য ব্যবহার করেছেন এমনকি গায়ে হাত তুলেছেন তা মেনে নিতে পারেননি অধিকাংশ নেটিজেনরাই। অধিকাংশই তার শাস্তির দাবি তুলেছিলেন।
আরও পড়ুনঃ সামনে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফল, এবার সত্যিই চাকরি যেতে চলেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের
একটি খবর ভাইরাল হয়ে যায় যে তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু তাকে আজ অফিসে আসতে দেখা যায়। সরকারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ আসতেই বিচার বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সরকারের তরফ থেকে। সেইসঙ্গে ত্রিপুরার মুখ্য সচিব মনোজ কুমারের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।





