সুখবর! জ্বালানির দাম কমবে লিটার প্রতি ৩৫ টাকা, বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের

গ্রাহকদের জন্য সুখবর। এবার কমতে চলেছে জ্বালানির দাম। বর্তমানে পেট্রোল-ডিজেলের দাম মানে মানুষের কাছে এক বিভীষিকা। তবে এর থেকে এবার মুক্তি পাওয়া যেতে পারে। জ্বালানির খরচ কমতে পারে লিটার প্রতি ৩৫ টাকা করে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি।

পেট্রোলের পরিবর্তে বিকল্প জ্বালানি ইথানল ব্যবহারের মাধ্যমে জ্বালানির খরচ কমবে। জ্বালানির খরচ কমলেই নিত্য প্রয়োজনীয় নানান জিনিসের খরচও কমবে। নীতিন গড়কড়ি জানান যে আগামী ১০ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Flex-Fuel engines নিয়ে কোনও একটা বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই Flex-Fuel হল ফ্লেক্স জ্বালানি। এর অর্থ ফ্লেক্সিবল ফুয়েল। এটি এমন একটি জ্বালানি যা পেট্রোলের পরিবর্তে ইথানলকে জ্বালাতে সক্ষম। নীতিন গড়কড়ি জানিয়েছেন যে এই বিকল্প জ্বালানির দাম লিটার প্রতি ৬০ থেকে ৬২ টাকা। এদিকে পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। সুতরাং, বিকল্প এই জ্বালানি ব্যবহারে গাড়িতে জ্বালানির খরচ ৪০ শতাংশ কমবে।

আরও পড়ুন- গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে এবার বাজারে আসতে চলেছে পকেটসাশ্রয়ী স্মার্টফোন JioPhone Next, ঘোষণা মুকেশ আম্বানির

খুব শীঘ্রই অটোমোবাইল সেক্টরে বাধ্যতামূলক হতে চলেছে এই Flex-Fuel engines। গাড়িতে এক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিনও থাকবে। কেউ চাইলে ১০০ শতাংশ ইথানল ব্যবহার করেও গাড়ি চালাতে পারে।

নীতিন গড়কড়ি জানিয়েছেন, ব্রাজিল, কানাডা এবং আমেরিকার অটোমোবাইল সংস্থাগুলি ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন তৈরি করছে। এই দেশে গ্রাহকেরা ১০০ শতাংশ পেট্রোল বা ১০০ শতাংশ বায়ো-ইথানল ব্যবহার করেন। বর্তমানে প্রতি লিটার পেত্রলে ৮.৫ শতাংশ ইথানল মেশানোর অনুমতি রয়েছে। ২০১৪ সালে ১.৫ শতাংশ ইথানল মেশানোর অনুমতি ছিল।

জানা গিয়েছে, এই ইথানল পেট্রোলের চেয়ে অনেক ভালো, ব্যয় সাপেক্ষ ও দূষণমুক্ত জ্বালানি। নীতিন গড়কড়ির মতে, এমন একটি পদক্ষেপ দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাবে।

RELATED Articles