অনলাইনে প্রতারণার শিকার ফের এক অভিনেত্রী। অনলাইনে মদ অর্ডার করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবান আজমি। অগ্রিম টাকাও দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু এরপরও বাড়িতে এসে পৌঁছল না নির্দিষ্ট জিনিস। এরপরই এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেন অভিনেত্রী।
তাঁর এই অভিজ্ঞতার কথা টুইটারে শেয়ার করেন শাবানা আজমি। সকলকে এই বিষয়ে সতর্কও করেন। এছাড়াও তিনি মুম্বই পুলিশের কাছে আর্জি জানান যাতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়।
গতকাল, বৃহস্পতিবার, অভিনেত্রী সেই প্রতারক সংস্থার নাম দিয়ে টুইটারে লেখেন, “এদের কাছে প্রতারিত হয়েছি। মদ অর্ডার করেছিলাম, অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু সেই জিনিসটি বাড়িতে এসে পৌঁছয়নি। এই ঘটনার পর থেকে কেউ আর ফোনও তুলছে না”। এরই সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠানো হয়েছিল ও যে নম্বরে তিনি যোগাযোগ করেন, সেই সমস্ত তথ্যও শেয়ার করেন অভিনেত্রী।
আরও পড়ুন- কাঞ্চন এখন অতীত, শ্রীময়ীর জীবনে জুড়ে এখন অন্য পুরুষ, প্রকাশ্যেই নতুনকে চুমু অভিনেত্রীর
এরপর এদিন রাতে শাবানা আজমি আরও একটি টুইট করেন ও জানান, “অবশেষে সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তাদের কথায়, যারা আমার থেকে টাকা নিয়েছে তাদের সঙ্গে ওই সংস্থার কোনও যোগ নেই”। এরই সঙ্গে অভিনেত্রী মুম্বই পুলিশ ও সাইবার ক্রাইমে পোস্টটি ট্যাগ করেছেন এবং নামী সংস্থার নাম নিয়ে এমন প্রতারণাচক্রের বিরুদ্ধে শীঘ্র কোনও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
Finally traced the owners of @living_liquidz & it turns out that the people who cheated me are fraudsters who have nothing to do with Living Liquidz! I urge @mumbaipolice and @cybercrime to take action to stop these crooks from using names of legitimate businesses & scamming us https://t.co/AUobsRg0on
— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021
অভিনেত্রীর এই টুইটের উত্তরে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে অনলাইনে এভাবে কারোর শেয়ার করা নম্বর থেকে অর্ডার না করাই ভালো, এদের মধ্যে বেশিভাগই ভুয়ো। অভিনেত্রীকে অনেকেই পরামর্শ দিয়েছেন তিনি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এই বিষয়ে। আবার এক জনৈক টুইটার ব্যবহারকারী জানান যে মুম্বইয়ে সম্প্রতি এমন মদের অনলাইন ব্যবসার নামে প্রতারণা করা হচ্ছে।





