বজরং দলের কর্মী রিঙ্কু শর্মার নির্মম হত্যাকাণ্ডকে সমর্থন করে ন্যক্কারজনক টুইট করেছিলেন তানজিলা আনিস। এই কারণে সঙ্গীতের প্ল্যাটফর্ম গানা তাদের কর্মী তানজিলা আনিস্কে বরখাস্ত করল। রিঙ্কু শর্মার হত্যাকাণ্ডকে উদযাপন করে তানজিলা ও এই খুনের সপক্ষে যুক্তিও খাড়া করে।
গানার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি বিবৃতি জারি করে বলে হয়, “আমাদের গানার নতুন এক কর্মীর সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন, তা আমাদের মূল্যবোধের প্রতিনিধিত্বকে করে না। তিনি এখন আর আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নন”। আরও বলা হয়, “আমরা ভারতের সমস্ত ধর্ম ও জাতিকে সম্মান করি”।

গত শুক্রবার চণ্ডীগড়ের বিজেপি সমর্থকরা তানজিলা আনিসের বিরদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে। তাঁরা গানার কাছে আর্জিও জানায় যাতে তানজিলাকে বরখাস্ত করা হয়। তানজিলার বেশ কয়েকটি টুইট ইন্টারনেটে ভাইরাল হয় যাতে তাকে খুব স্বাভাবিকভাবেই হিন্দুত্বের প্রতি বিদ্বেষ ও ঘৃণা প্রকাশ করতে দেখা গিয়েছে।
তার এই সমস্ত টুইটের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরই গানার পক্ষ থেকে জানানো হয় যে এই ঘটনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা শীঘ্রই গ্রহণ করা হবে। আর হলও তাই। তানজিলা আনিসকে বরখাস্ত করল গানা। টুইট ভাইরাল হওয়ার পর নিজের সপক্ষে যুক্তি খাড়া করে তানজিলা বলে যে তিনি জানেনই না যে বজরং দলের কোনও সদস্য খুন হয়েছেন। তার দাবী, তিনি তার টুইটের দ্বারা বলতে চেয়েছিলেন যে বজরং দলের মতো চরমপন্থি এক সংস্থার সদস্যকে কোনওভাবেই কর্মী বলা যায় না।






