কাশ্মীরে ভারতীয় সেনার এনকাউন্টারে নিকেশ লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার-সহ ৩ জঙ্গি

ভারতীয় সেনার তৎপরতায় কাশ্মীরে খতম তিন জঙ্গি। গতকাল রবিবার রাতে নিরাপত্তা বাহিনী, সেনা ও পুলিশ যৌথ অভিযান চালায়। এই অভিযানের এনকাউন্টারেই শেষ এই তিন জঙ্গি। জানা গিয়েছে, এই তিন নিহতদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কম্যান্ডারও।

গত ১২ই জুন উত্তর কাশ্মীরে পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই গতকাল, রবিবার রাতে বারামুল্লার সোপোরের নানান স্থানে চালানো হয় অভিযান। এই অভিযানেই খতম হয় লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মুদাসির পণ্ডিত। পুলিশ সূত্রের খবর, একাধিক জঙ্গিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল সে।

আরও পড়ুন- প্রায় দেড় বছর বন্ধ ভুটান সীমান্ত, খাঁ খাঁ করছে চামুর্চি বাজার, রোজগার বন্ধ, ক্ষোভপ্রকাশ ব্যবসায়ীদের

কাশ্মীরের পুলিশ ডিআইজি বিজয় কুমারের কথায় মুদাসিরের মৃত্যুতে স্থানীয়ও বাসিন্দারা স্বস্তি পাবে। কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয় যে লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা এনকাউন্টারে খতম হয়েছে। ৩ জন পুলিস, ২ জন কাউন্সিলর ও ২ জন নাগরিকের হত্যাকাণ্ডে যুক্ত ছিল ওই শীর্ষনেতা।

উল্লেখ্য, গত ১২ই জুন বারামুল্লা জেলার সোপোরে শহরের আরামপোরা অঞ্চলে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এর জেরে মৃত্যু হয় ২ কাউন্সিলর, ৩ পুলিশকর্মী, ও ২ জন সাধারণ মানুষের। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

RELATED Articles