তামিলনাড়ুতে শক্তিবৃদ্ধি বিজেপির, সদস্যপদ গ্রহণ করলেন কর্ণাটকের আইপিএস অফিসার সিঙ্ঘম

সিঙ্ঘম এবার যোগ দিলেন বিজেপিতে! না পর্দার সিঙ্ঘম নন, ইনি বাস্তবের সিঙ্ঘম। কর্ণাটক পুলিশের সিঙ্ঘম হিসাবে পরিচিত পুলিশ আধিকারিক কুপ্পুস্বামী আন্নামালাই মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন। বছর ৩৬ এর এই পুলিশ আধিকারিক আইপিএস থেকে ইস্তফা দিয়েছেন প্রায় দেড় বছর হতে চলল। বিজেপিতে যোগ দেওয়ার পর উনি বলেন, “আমি একজন দেশপ্রেমিক আর বিজেপির থেকে ভালো দল দেশপ্রেমিদের কাছে নেই।”

আন্নামালাই আদতে তামিলনাড়ুর বাসিন্দা। তিনি কর্নাটকে নয় বছর বিভিন্ন পুলিশ আধিকারিক পদে কাজ করেন। তামিলনাড়ুর বাসিন্দা আন্নামলাই কর্ণাটকে ৯ বছর বিভিন্ন পদে কাজ করেন। ২০১১ ব্যাচের এই প্রাক্তন আইপিএস অফিসার করান্তকের উডুপি জেলার কারকলার সহায়ক পুলিশ অফিসার আর উডুপি চিকম্যাঙ্গালুর এর পুলিশ কমিশনার হিসেবে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। তাকে সিং কর্নাটকের সিঙ্ঘম নামেই সবাই চিনত। তিনি দক্ষিণ ব্যাঙ্গালোরের পুলিশ সুপার ছিলেন যখন গত বছর মে মাসে তিনি অবসর গ্রহণ করেন আইপিএস অফিসার পদ থেকে।

মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে তিনি বিজেপির মহাসচিব তথা দক্ষিণের রাজ্য গুলোর পর্যবেক্ষক তথা মুরলীধর রাও, তামিলনাড়ুতে বিজেপির সভাপতি এল মুরুগান, এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি সম্বিত পাত্র এর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন। এর পর সাংবাদিকদের আন্নামালাই বলেন যে, আমি মন থেকে রাষ্ট্রবাদী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমি অন্যতম প্রশংসক। আমি মানুষের সেবার জন্য রাজনীতিতে প্রবেশ করেছি তাই সেই হিসাবে বিজেপি আমার প্রথম পছন্দের দল।

এছাড়াও আন্নামালাই স্পষ্ট জানিয়েছেন যে, বিজেপি যাতে তামিলনাড়ুতে বিস্তার ঘটাতে পারে সেই দিকটি তিনি বিশেষভাবে দেখবেন। বাস্তব ক্ষেত্রে তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপি এখনো নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় নি। তামিলনাড়ুতে ডিএমকে এবং এ আই ডি এম কে এই দুটি দলকে হারানো এখনো বিজেপির পক্ষে সম্ভব হয়নি। সে ক্ষেত্রে ওয়াকিবহাল মহলের বক্তব্য, আন্নামালাই দলে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই তামিলনাড়ুতে বিজেপির শক্তি খানিকটা হলেও বর্ধিত হল।

RELATED Articles

Leave a Comment