হিন্দুস্তানেই মাথাচাড়া দিচ্ছে হিন্দু বিরোধী শক্তি! ঠাকুরের ছবি দেওয়া বইকে টয়লেট পেপার বানালেন মহিলা সাংবাদিক!

পবিত্র ভারত ভূমিতেই অপমানিত হিন্দুদের দেবদেবী। বর্তমান সময়ে দেশে যেন হিন্দুদের প্রতি ঘৃণা পৌঁছেছে চরমে। ক্রমে মাথাচাড়া দিচ্ছে হিন্দু বিরোধী শক্তি। হিন্দুদের ও হিন্দুদের দেবদেবীকে নিয়ে গালা গালি করা কট্টরপন্থী উন্মাদীদের কাছে রীতিমতো হাল ফ্যাশনে পরিণত হয়েছে। হিন্দুদের বিরুদ্ধে বিষ উগরে দেওয়ার মতো মন্তব্য, ভিডিও প্রায়শ‌ই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

গতকাল হির খান ওরফে পরি খান নামের এক মহিলার ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে পরি খানকে মা দুর্গা, মা কালীকে নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে শোনা যায়। একই সঙ্গে হির খান ওরফে পরি খান হিন্দু জাতিকেও জঘণ্য ভাষায় গালি গালাজ করে। পরি খানের পর আজ আবার‌ও এক হিন্দু বিরোধী মহিলার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় এক মহিলা হিন্দু দেবদেবীর ছবি দেওয়া পবিত্র ব‌ইকে টয়লেট পেপার তৈরি করে হিন্দুদের অপমান করেছে। তবে এই মহিলা নিজেও হিন্দু।

সুস্মিতা সিনহা (Sushmita Sinha) নামের ওই মহিলা ‘বোলতা হিন্দুস্তান’ এর সাংবাদিক, যিনি ভিডিও বানিয়ে হিন্দুদের দেবদেবীর অপমান করেছেন। সুস্মিতা সিনহাকে ভিডিওতে একটি পবিত্র হিন্দু বই হাতে নিয়ে বলতে দেখা যাচ্ছে, “এই ফালতু বইটার জন্য আমি ১৫ টাকা খরচ করেছি। এই বইটা এখন আমার কোনো কাজের নয়। তাই ভাবছি এটাকে আমি টিস্যু পেপার বা টয়লেট পেপার হিসেবে ব্যাবহার করবো।”

এই ভিডিওতে সুস্মিতা সিনহার স্ট্যাটাস দেখা যাচ্ছে যেখানে এই মহিলা ভগবান শিব, মা পার্বতীর ছবি দেওয়া বইকে টয়লেট পেপার হিসেবে দেখিয়েছেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হিন্দুরা সাংবিধানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এবং গ্রেফতারের দাবি তুলেছে। হিন্দুরা ঘটনাটিকে ন্যাশনাল সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে এবং পুলিশের কাছেও মহিলাকে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে।

RELATED Articles

Leave a Comment