গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৮টায় দেশবাসীর উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। গত মার্চ থেকে এখনো অবধি মোট পাঁচবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এদিন তিনি দেশের অর্থনীতিকে পুনরায় উজ্জীবিত করার কথাই বারবার ঘুরে ফিরে বলেন। এমনকি দেশের অর্থনীতির হাল ফেরাতে কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ-এর ঘোষণাও করেন তিনি। শুধু তাই নয় ১৭ই মে তৃতীয় দফার লকডাউনের পর যে চতুর্থ দফার লকডাউন আসতে চলেছে তারও কথা বলেন তিনি। চতুর্থ দফার লকডাউন-এ আসবে নতুন নতুন নিয়মাবলী। মঙ্গলবারের ৩৩ মিনিটের ভাষণে তার একটাই বক্তব্য ছিল, দেশকে স্বনির্ভর হতে হবে। করোনার সাথে লড়াই করতে সবাইকে আত্মনির্ভর হতে হবে। সমস্ত লোকাল ব্যবসাকে প্রমোট করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যে উত্তর কোরিয়ার ডিক্টেটর কিম জং উনের মিল খুঁজে পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সম্প্রতি বহিরাগত চিকিৎসকদের আক্রমণ করে সংবাদের শিরোনামে আসেন তিনি। কিন্তু তারপরও তিনি সরাসরি টুইট করে তার বক্তব্য লিখতে পিছপা হলেন না। তিনি টুইট করেন
Listening to the Hon’ble PM
Is it just me or strong shades of North Korea’s Kim Jong Il’s “Juche”?
Juche- A core idea that North Korea as a country must remain separate & distinct from the world, dependent solely on its own strength and the guidance of a near-godlike leader
— Mahua Moitra (@MahuaMoitra) May 12, 2020
তৃণমূলের লোকসভার সাংসদ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনছি। কিন্তু ওনার কথার সাথে খুব মিল খুঁজে পাচ্ছি উত্তর কোরিয়ায় কিম জংয়ের সঙ্গে। এরপর তিনি বলেন যে কিমের একটি মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বিশ্বের মধ্যে আলাদা করে তৈরি করা। যাতে সে নিজের স্বাত্যন্ত্র অস্তিত্ব তৈরী করতে পারে নিজ শক্তিবলে ও একজন ভগবানতুল্য নেতার নির্দেশ অনুযায়ী কাজ করে।
মহুয়া যে এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের খানিক বিদ্রুপই করলেন তা বলাই যায়। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়েও মস্করা করলেন তিনি। যদিও প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেছিলেন আত্মনির্ভর হওয়ার অর্থ এটা নয় যে দুনিয়ার থেকে আমাদের স্বতন্ত্র হয়ে থাকতে হবে। বরং গ্লোবাল সাপ্লাই চেইনের অংশ হয়ে উঠতে হবে। তার জন্যই প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন তিনি।






