কনকনে ঠাণ্ডা, মাঝরাতে ভয়াবহ আগুন বহুতল আবাসনে, ঝলসে মৃ’ত্যু ৬ জনের, আহত একাধিক

কনকনে শীতের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগল এক বহুতল আবাসনে। আগুন লেগে মৃ’ত্যু হয়েছে ৬ জনের। মৃ’তদের মধ্যে চারজন মহিলা রয়েছেন বলে খবর পুলিশ সূত্রে।

কোথায় ঘটেছে ঘটনাটি?

এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল গতকাল, বৃহস্পতিবার দিল্লির পিতমপুরায়। সেখানের একটি চারতলা আবাসনে আগুন লেগে যায় বলে খবর। প্রথমে একতলায় আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর ৮টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। একে একে আবাসিকদের উদ্ধার করে দমকল বাহিনী।

পুলিশ সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে মৃ’ত্যু হয়েছে ৫ জনের। একজন নিখোঁজ। মৃ’তদের মধ্যে ৩ জন মহিলা ও দু’জন পুরষ বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, মৃ’তের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন একাধিক আবাসিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়ির একতলা ও দোতলা পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

কী কারণে লাগল এমন ভয়াবহ আগুন?

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট জানা যায়নি। দিল্লি পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে তদন্ত করছে। তবে প্রাথমিক অনুমান, হিটারে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। ঘরের মধ্যে কাঠের আসবাব ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে খবর, প্রথমে বাড়ির একতলায় আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোতলাতেও। প্রথম তলায় আগুন লাগায় দোতলার লোকজন নীচে নেমে আসতে পারেন নি। আটকে পড়েন তারা। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। মৃ’তরা একই পরিবারের কী না, তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles