গত বৃহস্পতিবার রাতে মদের দোকানের সামনে বেশ কিছু মহিলা প্রতিবাদকারী এসে মদের দোকান খোলা নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। মদের দোকানের কর্মীদের সঙ্গে বাধে তাদের বচসা, চলল চড় কিল ঘুষি। এই সংঘর্ষে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির টাইগরি এলাকায়। ওইদিন রাতে ম’দের দোকান খোলা নিয়ে ঝামেলার সূত্রপাত। বেশ কিছুজন প্রতিবাদী মহিলা দোকানের সামনে এসে প্রতিবাদ জানাতে থাকে।
সেখানে উপস্থিত কালো শাড়ি পরা মহিলা ‘বাউন্সার’রা প্রতিবাদীদের সরাতে গেলে তাদের সঙ্গে প্রতিবাদী মহিলাদের হাতাহাতি শুরু হয়। এমনকি তাদের উপর চলে চড় কিল লাথি। পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদের দোকান খোলা নিয়ে কিছু স্থানীয় বিক্ষোভকারী মহিলা দোকানের সামনেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভের কথা জানার পরই ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়েছিল। সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে দোকানের মালিক মহিলা কর্মচারীদের ডেকেছিলেন।
আর তারপরই মহিলা কর্মচারী অর্থাৎ বাউন্সারদের সঙ্গে বাঁধে মহিলা প্রতিবাদকারীদের তুমুল সংঘর্ষ। ঘটনায় একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত পুলিশ কর্মীর নাম রঞ্জিত। তাঁকে এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে, সেখানেই চিকিৎসাধীন। এই মামলায় পুলিশ ১০ জনকে গ্রেফাতার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। এই ঘটনার জন্য আইপিসি ১৪৬ ধারা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Video Courtesy Editorji





