রণবীরকে হঠাৎ করেই টুইটারে ব্লক বামপন্থী অভিনেত্রী স্বরা ভাস্করের! পাল্টা অভিনেতার হাস্যকর উত্তরে হেসে কুটিপাটি নেটিজেনরা

মাঝেমধ্যেই নিজের ‘স্বর’ চড়ান স্বরা ভাস্কর। রাজনৈতিক কার্যকলাপে বারবার ‘স্বর’ চড়াতে দেখা গেছে তাঁকে। যার কারণে বিতর্কে জড়িয়েছেন বহুবার। কিন্তু এবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ব্লক করলেন অভিনেতা এবং কঙ্কনা সেন শর্মার প্রাক্তন স্বামী রণবীর শোরকে। কিন্তু কেন হঠাৎ এমন করলেন? উত্তর নেই কারুর কাছেই।

অভিনেতা রণবীর শোর নিজে ট্যুইট করে জানিয়েছেন সে কথা। রণবীর ট্যুইটারে দুটি ছবি পোস্ট করে তার বক্তব্য প্রকাশ করেছেন তিনি। গত ২৪ তারিখ রাতে তিনি সেই পোস্টের মাধ্যমে সকলে জানান। সেই পোস্টকে ঘিরে বেশ মজা পেছেন নেটিজেনরা। পোস্টে দেখা যাচ্ছে, একটি ছবি যেটি মূলত স্ক্রিনশট সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁকে ব্লক করেছেন এবং অন্যছবিতে তিনি একটি ভাইরাল হওয়া বাচ্চার হাউহাউ করে কান্নার মুখ দিয়েছেন। ব্যাস এতেই হাসি থামছে না তাঁর অনুগামীদের।

কিন্তু কী এমন হ’ল যাতে অভিনেত্রী রণবীরকে ব্লক করলেন? দু’জনের মধ্যে কোনও ঠোকাঠুকি হয়েছে বলেও জানা যায়নি। নেটিজেনরা রণবীরকে এই বিষয়ে প্রশ্ন করলেও তাঁর তরফ থেকে কোনও উত্তর আসেনি। স্বরা’র এমন আচরণ, কৌতূহল করে তুলেছে নেটিজেনদের। তবে বলাইবাহুল্য, অভিনেতার সেই ট্যুইট হুড়হুড় করে ভাইরাল হয়েছে।

যদিও অভিনেত্রী স্বরা ভাস্কর এবং অভিনেতা রণবীর শোর এর আগে একটি শর্ট ফিল্ম ‘শেম’ এ অভিনয় করেছেন একসঙ্গে। তাহলে এরকম কেন ঘটলো তার উত্তর খুঁজছে সকলে।

https://twitter.com/RanvirShorey/status/1540059667128147969?t=BKyWRzVf2i912QzYFEq8mA&s=19

 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles