“এটা শিল্পের প্রতি অবমাননা…” লাইভ শো নিয়ে ক্ষোভ প্রকাশ, হঠাৎ কেন সংগীত শিল্পীদের ওপর রেগে গেলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল?

বলিউড থেকে টলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। প্রেম, বিচ্ছেদ, আনন্দ কিংবা বিষাদের মুহূর্তে তাঁর গান বহু মানুষের অনুভূতির সঙ্গী। সেই জনপ্রিয় গায়িকাই সম্প্রতি সিনেমায় গান গাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে ‘চিকনি চামেলি’র মতো চটুল কথার গান আর গাইবেন না। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতে নানা আলোচনা ও মতভেদ দেখা দিয়েছে।

গান নিয়ে এই সিদ্ধান্তের পাশাপাশি সম্প্রতি লাইভ কনসার্টের পরিবেশ নিয়েও মুখ খুলেছেন শ্রেয়া। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় লাইভ শো করতে গিয়ে অনেক শিল্পীকেই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। কোথাও দর্শকদের আচরণে শো বন্ধ হয়ে গেছে, আবার কোথাও শিল্পীরা বাধ্য হয়ে মঞ্চ ছাড়তে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই কনসার্টে শিল্পীদের কিছু অভ্যাস নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি।

শ্রেয়ার অভিযোগ, অনেক শিল্পী লাইভ কনসার্টে সত্যিকারের গান না গেয়ে ‘লিপ সিঙ্ক’ করেন। অর্থাৎ আগে থেকে রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলান। এর ফলে দর্শকরা যে লাইভ পারফরম্যান্সের অভিজ্ঞতা পেতে আসেন, তা অনেক সময় নষ্ট হয়ে যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে লিপ সিঙ্ক নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এপি ধিল্লোঁ (AP Dhillon)। সেই ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও সমালোচনা শুরু হয়।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে শ্রেয়া বলেন, এই ধরনের আচরণ শিল্পীদের অলসতার পরিচয়। তাঁর মতে, একজন শিল্পীর উচিত কঠোর পরিশ্রম করে লাইভ পারফরম্যান্সে নিজের সেরাটা দেওয়া। তিনি বলেন, দর্শকেরা লাইভ কনসার্টে আসেন শিল্পীর আসল কণ্ঠ শুনতে। তাই সেখানে শর্টকাট নেওয়া মোটেও ঠিক নয়। এই ধরনের পদ্ধতি শিল্পীর নিজের প্রতিও অসম্মানের শামিল বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee : “লজ্জা ঢাকার জায়গা নেই”—SIR ইস্যুতে ধর্মতলায় ধর্নায় মমতা, ভোটার তালিকা ঘিরে তোপ বিজেপি ও কমিশনের দিকে!

শ্রেয়ার মতে, একজন শিল্পী যে সম্মান ও ভালোবাসা পান, তা আসে শ্রোতাদের কাছ থেকেই। তাই তাঁদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি মনে করেন, যদি কোনও লাইভ পরিবেশনা ঠিকমতো না হয়, তবে সেটাকে উন্নত করার জন্য আরও অনুশীলন করা উচিত। তাঁর এই মন্তব্যের পর বিনোদন দুনিয়ার অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন এবং লাইভ সংগীতের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles