বসন্ত পঞ্চমীতে নাশকতার ছক কষে ছিল PFI, পরিকল্পনা ভেস্তে দিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করল STF, নিশানায় ছিলেন বিজেপি নেতারা

এসটিএফের হাতে গ্রেফতার হলো পিএফআই-এর দুই জঙ্গি। উত্তরপ্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার জঙ্গিদের মধ্যে পিএফআই-এর কম্যান্ডার অন্সদ বদরুদ্দিন আর ফিরোজ খান। দুজনেই আদতে কেরলের বাসিন্দা।

ADG আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন, এদের উদ্দেশ্য ছিল বসন্ত পঞ্চমীর মধ্যে কয়েকটি জায়গায় নাশকতা চালিয়ে প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। তিনি জানান, বিগত এক বছরে আমরা পিএফআই-এর কমপক্ষে ১২৩ জনকে গ্রেফতার করেছি।

তিনি আর‌ও জানিয়েছেন, পিএফআই বুদ্ধিজীবীদের বিভ্রান্ত করে রেখেছে। নয়া দিল্লীর কৃষক হিংসাতে এদের ভূমিকা থাকতে পারে। এই সংগঠন ছোট-ছোট দল তৈরি করে ট্রেনিং দেয়। গতকাল পিএফআই-এর প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যালার্ট জারি করা হয়েছে।

এই দুই সন্ত্রাসবাদীর কাছ থেকে ১৬ টি বিস্ফোটক সামগ্রী, একটি পিস্তল, সাতটি গুলি, দুটি পেন ড্রাইভ, ১২ টি ট্রেনের টিকিট, প্যান কার্ড, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

এসটিএফের তরফে জানানো হয়েছে জঙ্গিদের নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ আর বিজেপির নেতারা ছিলেন।

RELATED Articles