সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখা যাচ্ছে মহিলাদের হাতে পুরুষরা আক্রান্ত হচ্ছেন। সেই সব ভিডিও আমাদের চোখে পড়ছে। এবার এক দুস্থ টোটো চালককে ১৭ বার চড় মারলেন মহিলা। অভিযুক্ত মহিলার শাস্তির দাবিতে সরব নেটিজনরা।
ঘটনাটি ঘটেছে গত শনিবার, উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১১০-এ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোচালককে মারধরে অভিযুক্ত মহিলা নয়ডার বাসিন্দা। নাম কিরণ সিং। নয়ডার সেক্টর ১১০-এর একটি বাজারের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সে সময় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির টোটোর। খুব সামান্যই ধাক্কা লাগা সত্বেও টোটোচালকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা।
ধাক্কার পর গাড়ি থেকে নেমে আসেন তিনি। জামার কলার ধরে টোটো চালককে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজের সঙ্গে চলতে থাকে মার। অভিযোগ, টোটোচালককে ৯০ সেকেন্ডে ১৭টি চড় কষিয়েছেন ওই মহিলা। এমনকি টোটোচালকের পকেট থেকে জোর করে টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন ওই মহিলা। তবে কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি।
Incident from NOIDA: A WOMAN slapped a poor e-rickshaw driver.
17 slaps in less than 90 seconds, she constantly kept abusing the poor e-rickshaw wala. #PurushAayog demands strict action against the woman for taking law in her hand !!@noidapolice#DomesticViolenceOnMen pic.twitter.com/u2VbarbNW9
— Barkha Trehan 🇮🇳 / बरखा त्रेहन (@barkhatrehan16) August 13, 2022
টোটো চালক ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে নয়ডার পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন। নেটিজেনরা ওই ওই মহিলার শাস্তির দাবিতে নেট মাধ্যমে সোচ্চার হয়েছেন।





