“ছদ্মবেশে ঢুকে ৪০ দিনের নজরদারি!” TCS অফিসে কী ভয়ং*কর চক্র ফাঁস করল মহিলা পুলিশ? কর্পোরেট দুনিয়ার আড়ালে লুকিয়ে ছিল কোন অন্ধকার সত্য?

কর্পোরেট দুনিয়ার ঝকঝকে মুখের আড়ালে কী ঘটে, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বরাবরই তুঙ্গে। বড় বড় সংস্থা, আকর্ষণীয় বেতন আর আধুনিক কর্মপরিবেশ, সব মিলিয়ে বাইরে থেকে সবকিছুই নিখুঁত মনে হয়। কিন্তু সেই আড়ালের অন্ধকার দিক সামনে এলে চমকে উঠতে হয় সকলকেই। সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা TCS (Tata Consultancy Services))-এর একটি অফিস ঘিরে তেমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের নাসিকের অফিসে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কিছু কর্মীর আচরণ নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। প্রথমে বিষয়টি সাধারণ অভিযোগ হিসেবেই দেখা হলেও, পরে তদন্তে নেমে বিষয়টির গভীরতা বুঝতে পারে প্রশাসন। অভিযোগের সত্যতা যাচাই করতে সরাসরি প্রমাণ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়, আর সেখান থেকেই শুরু হয় এক ভিন্ন ধরনের অভিযান।

ছদ্মবেশে ৬ জন মহিলা পুলিশকর্মী ওই TCS অফিসে কর্মী সেজে যোগ দেন। প্রায় ৪০ দিন ধরে তাঁরা সাধারণ কর্মীদের মতো কাজ করতে থাকেন এবং সহকর্মীদের আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন। প্রতিদিনের অভিজ্ঞতা তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেন। ধীরে ধীরে উঠে আসে একাধিক অভিযোগের সত্যতা, যা প্রথমে অনেকেই কল্পনাও করতে পারেননি।

তদন্তে উঠে আসে, কয়েকজন সিনিয়র কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মহিলা কর্মীদের যৌন হেনস্থা, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলা, এমনকি ধর্মীয় বিষয়ে চাপ সৃষ্টি করার অভিযোগও সামনে আসে। অভিযোগকারীরা দাবি করেছেন, প্রমোশন বা বেতন বৃদ্ধির লোভ দেখিয়ে তাঁদের উপর এই চাপ তৈরি করা হতো। এমনকি মানবসম্পদ বিভাগে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল সরকারের বিরোধিতা, বামফ্রন্টের সমর্থনে জিৎ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো পোস্টে রাজনৈতিক উত্তেজনা! আসল ঘটনা, বিবৃতি দিয়ে স্পষ্ট করলেন অভিনেতা?

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন একাধিক FIR দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্তত ৯টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে কর্পোরেট দুনিয়ায় কর্মীদের নিরাপত্তা ও সম্মান আদৌ কতটা সুরক্ষিত?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles