যোগী সরকারের ন্যায় বিচার! নিয়ম ভেঙে পদোন্নতি দেওয়া চার কর্মকর্তাকে বানানো হল চাপরাসি, চৌকিদার

উত্তরপ্রদেশে দুর্নীতি রুখতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করে চলেছে যোগী সরকার। এবার ফের দুর্নীতিমূলক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদিত্যানাথ যোগী। নিয়ম ভেঙে প্রোমোশন পাওয়া চার কর্মকর্তাদের তাদের চাকরি থেকে বরখাস্ত করা হল। বদলে তাদের নিয়োগ করা হল চাপরাসি, চৌকিদারের কাজে।

নিয়মের বিরুদ্ধে পদোন্নতি করিয়ে নেওয়া জন্য চার উচ্চ জেলা সূচনা আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যোগী সরকারের। বেশ কড়া পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার উত্তর প্রদেশের তথ্য বিভাগের চার কর্মকর্তাদের শাস্তি দিয়ে চাপরাসি, চৌকিদার, সিনেমা অপারেটর ও সহায়ক বানিয়ে দিয়েছেন বলে খবর মিলেছে।

এই বিষয়ে তথ্য ও জনসংযোগ অফিস দ্বারা জারি করা আদেশে বলা হয় যে ২০১৪সালে ৩রা নভেম্বর এই কর্মকর্তাদের নিয়মের বিপরীতে গিয়ে পদোন্নতি দেওয়া হয়েছিল। তা ধরা পরে যাওয়ায় এবার তাদের মূল অবস্থান থেকে বঞ্চিত করল যোগী সরকার।

উল্লেখ্য, এই বিষয়ে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনে নিয়মের বিপরীতে গিয়ে পদোন্নতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে। এরপরই সকলকে ডিমোশন করা হয়।

RELATED Articles