ব্যক্তিগত তথ্য চুরি করছে Samsung, এখনই এই দুই অ্যাপ সরানোর নির্দেশ গুগলের

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে যেসমস্ত অ্যাপ ডাউনলোড করেন, তা সুরক্ষিত কী না তা দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনও অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিহ্নিত করে দেয় সংস্থা। এবার স্যামসাং ব্যবহারকারীদের জন্য দুটি অ্যাপকে হার্মফুল বলে ঘোষণা করেছে গুগল।

9to5Google এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকে গুগলের প্লে প্রোটেক্ট-এর তরফে মেসেজ পাচ্ছেন। সেই মেসেজে বলা হচ্ছে যে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপদুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন – SMS, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।

এই দুই অ্যাপ থেকে দূরে থাকুন স্যামসাং ব্যবহারকারীরা

  • Samsung Messages
  • Samsung Wallet

সম্প্রতি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে জানানো হয়েছে, স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের তরফে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন। পাশাপাশি আর কোন অ্যাপ আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত করছে তাও পরীক্ষা করে নিন।

গুগল প্লে প্রোটেক্ট কী ভাবে অন করবেন?

  • প্রথমে যান গুগল প্লে স্টোর অ্যাপে।
  • উপরে ডানদিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  • প্লে প্রোটেক্ট সেটিংস অপশনে ট্যাপ করুন।
  • এবার অ্যাপগুলি স্ক্যান করে দেখতে পারবেন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর