নানান ভেহিকল কোম্পানি ইলেকট্রিক স্কুটার বাজারে আনার পর থেকেই চিত্রটা যেন কত পাল্টে গিয়েছে। এবার Ola, Asther-এর বাজার নষ্ট করতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে Yamaha। এই স্কুটার নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে বটে। বছর খানেক আগেই এই কোম্পানির কর্তৃপক্ষের তরফে এই ইলেকট্রিক স্কুটারের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। আর কতদিন গ্রাহকদের অপেক্ষা করতে হবে এই স্কুটার পেতে, জেনে নেওয়া যাক।
কবে লঞ্চ হচ্ছে এই ইলেকট্রিক স্কুটার?
আপাতত Yamaha Neo ইলেকট্রিক স্কুটার লঞ্চের কোনও পরিকল্পনা নেই কোম্পানির। সেই জায়গায় ভারতের বাজারে এই কোম্পানি একটি নতুন প্রিমিয়াম ইভি আনতে চলেছে। সেটি একটি পারফরম্যান্স ওরিয়েন্টেড ইলেকট্রিক মেশিন, আরও আধুনিক এবং পরিণত, Neo-র থেকে আরও ক্ষমতাবান। তবে Yamaha-র এই নতুন প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারটিকে পেতে গেলে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
কেন লঞ্চে এমন দেরি হচ্ছে?
Yamaha Neo ই-স্কুটার লঞ্চের পরিকল্পনা ভারতে পিছিয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণও রয়েছে। প্রথমত, ভর্তুকিতে কাটছাঁটের পর হঠাৎ করেই ইকোসিস্টেমটি পরিবর্তিত হয়েছে। সেই সঙ্গেই আবার নতুন রেগুলেটরি পলিসিও এসেছে। আর Yamaha একটা বিষয় বুঝেছে যে বিশ্বের অন্যান্য দেশের বাজারের থেকে ভারতে ইলেকট্রিক গাড়ি কেনার উদ্দেশ্য অনেকটাই আলাদা।
কী কী ফিচার্স থাকবে এই স্কুটারে?
যারা অনন্য মডেলের সন্ধানে রয়েছেন, ইয়ামাহার সেই নতুন ইলেকট্রিক স্কুটারটি তাদের জন্য পারফেক্ট। তবে প্রাথমিকভাবে সংস্থা এই ই-স্কুটারে ভলিউমে ফোকাস করছে না। কেবলই স্পোর্টি এবং দুর্ধর্ষ লুকের একটি ইলেকট্রিক স্কুটার তৈরির কথা ভাবছে কোম্পানি। এই মডেলের ই-স্কুটারে ইলেকট্রিক হার্ট থাকছে ঠিকই, তবে এর স্টাইল ও পারফরম্যান্স ভারতের বাজারের অন্যান্য Yamaha বাইক বা স্কুটারের মতোই হতে চলেছে বলে জানা যাচ্ছে।
Yamaha-এর অন্যান্য মডেল
Yamaha কখনই তাড়াহুড়ো করে কোনও বাইক বা স্কুটার লঞ্চ করে না কখনই। সেই কারণে তাদের এই নতুন ইলেকট্রিক স্কুটারটিও ডেভেলপ করতে ইয়ামাহা অনেকটাই সময় নেবে বলে মনে করা হচ্ছে। একাধিক সূত্র মারফত খবর, এই ই-স্কুটারগুলি ইয়ামাহার R15 এবং MT-15 এর মতো আইসিই বাইকগুলির মতোই হতে চলেছে। এদিকে ভারতে R3, R7, MT-03, MT-07 এবং MT-09 এর মতো একাধিক মডেল লঞ্চের পরিকল্পনাও করছে Yamaha।






