বেকারদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ সরকারের নয়া উদ্যোগ

দিনের পর দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলায় এবং চাকরির সুযোগ কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনে সমস্যা আরও বাড়ছে। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ার সঙ্গে সঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি খানিকটা মোকাবিলা করতে পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (WBMDFC)-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে কেরিয়ার মেলা ও চাকরির উৎসব ২০২৫।

এই মেলা আগামী ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত কলকাতার পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কর্মসংস্থান উৎসব। ৩ জানুয়ারি বিকাল ৫টা ৩০ মিনিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলার শুভ উদ্বোধন হবে। বেকার ছাত্রছাত্রী ও যুবকদের জন্য এই মেলা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে চলেছে। সরকার রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীকে এই মেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।

মেলায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “মিলন উৎসব” অপশনে ক্লিক করে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। তবে মেলায় অংশগ্রহণের দিন নথিগুলোর অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২৪।

কেরিয়ার মেলা ও চাকরির উৎসবে বিভিন্ন ধরনের বিভাগের আয়োজন করা হয়েছে। জব মেলা বিভাগে চাকরিপ্রার্থী ছাত্রছাত্রীদের জন্য নানা ধরনের কাজের সুযোগ দেওয়া হবে। হস্তশিল্প প্রদর্শনী বিভাগে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্পের প্রদর্শনী করা হবে। এছাড়াও কেরিয়ার স্টল ও কাউন্সেলিং বিভাগে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ এবং কর্মসংস্থানের দিশা দেখানো হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর কড়া আক্রমণ, আম্বেদকরকে অপমান করেছিল কংগ্রেস, শাহের মন্তব্যে নতুন বিতর্ক!

এই মেলায় বিজ্ঞান প্রদর্শনী এবং সামাজিক সচেতনতা শিবিরও আয়োজন করা হয়েছে। মাত্র কয়েকদিন বাকি থাকায় দ্রুত আবেদন করতে উৎসাহী প্রার্থীদের অনুরোধ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আশা করছে, এই মেলা রাজ্যের বেকার যুবসমাজের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।

RELATED Articles