প্রধানমন্ত্রী মোদীর কড়া আক্রমণ, আম্বেদকরকে অপমান করেছিল কংগ্রেস, শাহের মন্তব্যে নতুন বিতর্ক!

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বি.আর. আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যটি সম্প্রতি বেশ বিতর্ক সৃষ্টি করেছে। শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…” যা নিয়ে কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায় এবং সংসদ চত্বরে বিক্ষোভ শুরু করে। ‘জয় ভীম’ স্লোগান তোলে তারা, এবং শাহের পদত্যাগের দাবি তোলে। কংগ্রেসের এই প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের এই প্রতিবাদের পেছনে তাঁদের দীর্ঘদিনের অক্ষমতা আড়াল করার চেষ্টার কথা উল্লেখ করেন। মোদী দাবি করেন, কংগ্রেস কখনোই আম্বেদকরকে যথাযথ সম্মান দেখায়নি এবং তারা আম্বেদকরের উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা করেছে। তিনি বলেন, কংগ্রেসের পরিবারতান্ত্রিক রাজনৈতিক চরিত্রের কারণে এই অপমান কখনো ভুলে যাওয়া উচিত নয়।

মোদী আরো বলেন, আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়নি কংগ্রেসের পক্ষ থেকে এবং এমনকি তিনি যাতে নির্বাচনে পরাজিত হন, তার জন্য নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা দিয়েছিলেন। মোদী কংগ্রেসের অপকর্ম তুলে ধরেন, এমনকি সংসদে সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি স্থাপনেও বাধা দেওয়ার অভিযোগ তোলেন।

আরও পড়ুন: প্রেম করিনা বলেও, প্রেমিক- প্রেমিকার মতো আচরণ! আসলে কি সম্পর্ক? সুস্মিতাকে কানের দুল পরিয়ে গুঞ্জনে ঘৃতাহুতি সাহেবের

একই সময়ে, মোদীর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং খড্গে বৈঠক করেন। সূত্রের খবর, তারা জাতীয় মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারপার্সন নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে মিলিত হন। তবে বৈঠকের বিস্তারিত বিষয় এখনও প্রকাশ পায়নি।

RELATED Articles