বৃষ্টি দিয়ে শুরু মহালয়ার ভোর, গোটা দিনও কী বৃষ্টিতে ভাসবে শহর? কেমন থাকবে আবহাওয়া?

মহালয়ার সকালে যে বৃষ্টি হতে পারে, তেমন পূর্বাভাস ছিলই। সেই পূর্বাভাস সত্যি করেই মহালয়ার ভোরে নানান জেলায় শুরু হয় বৃষ্টি। খুব বেশি বৃষ্টি না হলেও গুমোট ভাবটা একটু কমেছে বলাই যায়। সারাদিনও কী তাহলে বৃষ্টিতে ভিজবে বাংলা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা দিনই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির আভাস দেয়নি আবহাওয়া দফতর। জানা গিয়েছে, নানান জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশিই থাকবে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গে সেভাবে আপাতত বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস মিলেছে। বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর জেরে তুন করে বন্যা পরিস্থিতি বা ধস নামার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়েই বিদায় নেবে বর্ষা। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কমে আসবে বৃষ্টির পরিমাণ। তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles