দক্ষিণবঙ্গের গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীরা। মারাত্মক গরমের সঙ্গে প্যাচপ্যাচে ঘাম, সবমিলিয়ে অস্বস্তিতে দক্ষিণবঙ্গ। আটটি জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ঝড় বৃষ্টির পূর্বাভাস মিলেছে ঠিকই। কিন্তু তা কবে আসবে তার দিকেই চাতক পাখীর ন্যায় তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী।
এই নাজেহাল করা পরিস্থিতি যখন দক্ষিণে তখন অপরদিকে এখনও শীতের আমেজ উত্তরের কিছু জেলায়৷ শীতকাল চলে গিয়েছে অনেক আগেই। তবুও এখনও মাঝেই মাঝেই ফ্যানের হাওয়ায় ঠান্ডা লাগার জোগাড় উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়৷ মাঝে যে অবশ্য গরম পরেনি তা নয়। সেই গরমও মেরেকেটে ২ থেকে ৪ দিন। তারপর থেকেই এমন আরামদায় আবহাওয়ায় রয়েছেন উত্তরের বাসিন্দারা যে তা দেখলে রীতিমতো হিংসা হতে পারে দক্ষিণবঙ্গ তথা কলকাতাবাসীদের।







