এবার জঙ্গি হামলা পাকেই। জঙ্গি প্রতিপালনের ফল হাতেনাতে পেলো পাকিস্তান।

একেই কি বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা? পাকিস্তানকে ভারত সহ অন্যান্য দেশ বারবার জঙ্গি পালনের ব্যাপারে সতর্ক করে এলেও, জঙ্গিদের বিরুদ্ধে তেমন পদক্ষেপই নেয়নি পাকিস্তান সরকার। উল্টে অনেক সময়ই পাকিস্তানি জওয়ানদের ওপর অভিযোগ উঠেছে যে তারা জঙ্গিদের নিরাপত্তা দিয়ে থাকেন।

 

এবারে সেই জঙ্গি প্রতিপালনের ফলই হাতেনাতে পেলো পাকিস্তান। আজ বিকোলে হঠাৎই পাকিস্তানের বালোচিস্তানে অবস্থিত গোয়াদার একটি পাঁচতালা হোটেলে ঢুকে তান্ডব চালায় সশস্ত্র জঙ্গি বাহিনী। বালোচিস্তানের প্রশাসন সূত্রে খবর মিলেছে যে তিন চারজন জঙ্গির একটি দল সেই পাঁচতারা হোটেলে প্রবেশ করে অবিরাম গুলি বর্ষণ করে চলেছে। হোটেলে প্রবেশের পূর্বের বাইরে দাড়িয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল এই জঙ্গিরা।

বাইরে কিছুক্ষণ গুলি চালানোর পরই হোটেলে প্রবেশ করে গুলি বর্ষণ শুরু করে সেই জঙ্গিরা। হোটেলটিতে কোনো বিদেশী নাগরিক নেই বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনিক সূত্রে। তবে হোটেলের ভিতরে থাকা হোটেল কর্মীরা এবং বাকী অতিথিরা কি অবস্থায় রয়েছেন তা বলা দুষ্কর।

Pubg Mobile Trigger

পরিস্থিতি মোকাবেলার জন্য ইতিমধ্যেই সেই হোটেল ঘিরে নিয়েছেন পাক জওয়ানরা। চেষ্টা চালাচ্ছেন ভিতরে প্রবেশ করে জঙ্গিদের রোখার। পাকিস্তানের এই ঘটনার সঙ্গে ২৬/১১ তে ঘটে যাওয়া মুম্বই ঘটনার অনেকটা মিল খুঁজে পাচ্ছেন আইজিপি মোহসিন হোসেন বাট। তিনি ধারণা করছেন যে মুম্বাই হামলার ন্যায় এই হামলা করতেও নৌকা নিয়ে এসেছিল জঙ্গি দলটি। তবে পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী এখনও এই ঘটনার দায় নেয়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment